প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ১০:৫৭ এ.এম
কালশীতে মাইক্রোবাস যাত্রীর ফোন ছিনতাই, ধাওয়া করে ধরলেন ট্রাফিক সার্জেন্ট
রাজধানীর পল্লবীর কালশী মোড়ে মাইক্রোবাসের এক যাত্রীর মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক মানিক একজন পেশাদার ছিনতাইকারী।