![]()
বড়লেখায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে। সকালে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম হতে সকাল ০৯ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমে প্রত্যাবর্তনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান রঞ্জন দাস, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৃতি চৌধুরী,অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস,শশাংক দত্ত,সুপ্রিয় দাস, উজ্জল ঘোষ প্রমুখ।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com