ভিডিও দেখতে ক্লিক করুন।ভিডিও দেখতে ক্লিক করুন। দেশ-বিদেশের সকল খবর জানতে সবার আগে চোখ রাখুন দৈনিক ক্রাইম ট্রাকারে।
নাটোরের লালপুর উপজেলার ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে মশার কয়েল থেকে লাগা ভয়াবহ আগুনে এক দিনমজুর পরিবার নিঃস্ব হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাতে ওই ইউনিয়নের দিনমজুর দুলাল হোসেনের ঘরে নজরবিহীন (নিভাতে ভুলে যাওয়া) কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
এতে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে বিধ্বস্ত হয়েছে। ঘরে থাকা ১টি গরু (আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা) এবং ৪টি ছাগল (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) আগুনে পুড়ে মারা গেছে।
ভুক্তভোগী দুলাল হোসেন পেশায় একজন দিনমজুর। কথায় আছে নুন আনতে পান্তা ফুরায়' অবস্থা তার। এই গরু-ছাগলই ছিল তার সম্বল ও রোজগারের একমাত্র পুঁজি। সব হারিয়ে এখন পরিবারটি খোলা আকাশের নিচে।
স্থানীয়রা জানান, আগুনে পরিবারটির সবকিছু পুড়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
© দৈনিক ক্রাইম ট্র্যাকার | সর্বস্বত্ব সংরক্ষিত | www.dainikcrimetracker.com
www.dainikcrimetracker.com