August 8, 2026, 1:43 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব,একশোটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু।

মোঃ মামুন হোসাইন স্টাফ রিপোর্টার।

বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব-২০২৬।
বুধবার (২৩ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা জিমনেসিয়াম অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারেক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব এবং অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত একশটিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, রোবটিক্স ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন। দুই দিনব্যাপী এ উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী, গবেষণাধর্মী উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।