নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থানার উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর বা এসআই) রায়হানের বিরুদ্ধে এক লক্ষ টাকা ঘুষ গ্রহণের বিনিময়ে আজমল আলী নামে এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া এবং কয়েক ঘণ্টা পর আবার তাঁকেই গ্রেপ্তারের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৮ই অক্টোবর ২০২৬ রাতে। অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত আনুমানিক ৮ ঘটিকার সময় পরিত্যক্ত ইটভাটার কাছে এক লক্ষ টাকা গ্রহণের পর আজমল আলীকে ছেড়ে দেন এসআই রায়হান।এরপর আনুমানিক দুই ঘণ্টা পর মামুন আলী মুন্নিকে ফোন করে আজমল আলীকে পুনরায় গ্রেপ্তারের জন্য সহযোগিতা চান তিনি। পরবর্তী সময়ে ১৯শে অক্টোবর ২০২৬,রাত আনুমানিক ২ ঘটিকার সময় আজমল আলীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসা হয়। এমন চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
যেভাবে এক লক্ষ টাকা লেনদেনের অভিযোগ
অনুসন্ধানে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, ঘটনা শুরু ১৮ই অক্টোবর বিকেল পাঁচটা এসআই রায়হান অন্যান্য সদস্য পুলিশ সহ পুলিশের সহযোগী হিসেবে কাজ করেন আব্দুল আজিজ মিঠু এবং মামুন আলী মুন্নী-প্রথমে আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় সোহাগ মাস্টার গ্রেফতার হন পরবর্তীতে স্বপন,আকাশ,রাজু, একে একে সবাইকে ছেড়ে দিলেও আজমল আলীকে ছাড়া হয় নাই পুলিশের অভিযোগ 87 পিস ইয়াবা পাওয়া গেছে, আজমল আলী গ্রেফতার অবস্থায় নাটোর লালপুর থানার আওতাধীন দুয়ারিয়া ৬ নাম্বার ইউনিয়ন কোজু পুকুর পূর্ব পাড়া মোস্তফা মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পূর্ব পরিচিত মামুন আলী মুন্নি নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হলে আকুতি মিনতি করে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য আহ্বান জানান, পরবর্তীতে মামুন আলী মুন্নী ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে এসআই রায়হানের সঙ্গে মামুন আলী মুন্নির আলোচনা হয়। অভিযোগ রয়েছে, এসআই রায়হান তাঁকে জানান,এক লক্ষ টাকার ব্যবস্থা করে দিতে পারলে আজমল আলীকে ছেড়ে দেওয়া সম্ভব। পরবর্তী সময়ে মামুন আলী মুন্নি বিষয়টি আজমল আলীর স্ত্রীকে অবগত করেন।
অভিযোগের বিবরণ অনুযায়ী,১৮ই অক্টোবর রাতে আজমল আলীর স্ত্রী ও তাঁর বড় ভাই এক লক্ষ টাকা নিয়ে মামুন আলী মুন্নির কাছে আসেন। তাঁরা ওই অর্থ তাঁর হাতে তুলে দেন। মামুন আলী মুন্নি টাকাগুলো গণনা করে এসআই রায়হানের কাছে বুঝিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
এরপর ১৮ই অক্টোবর ২০২৬,রাত আনুমানিক ৮ ঘটিকার সময় কজি পুকুরপাড়, মোস্তফা মোড় সংলগ্ন এলাকার পরিত্যক্ত ইটভাটার নিকট থেকে আজমল আলীকে ছেড়ে দেওয়া হয়। মামুন আলী মুন্নির দাবি, টাকা গ্রহণের পর এসআই রায়হান সেখান থেকে থানার উদ্দেশে চলে যান।
দুই ঘণ্টা পর আবার গ্রেপ্তারের নির্দেশ!
ঘটনার এখানেই শেষ নয়। মামুন আলী মুন্নির সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্য অনুযায়ী,১৮ই অক্টোবর ২০২৬,রাত আনুমানিক ১০ ঘটিকার সময় এসআই রায়হান তাঁকে আবার ফোন করেন। ফোনালাপে আজমল আলীকে পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার জন্য সহযোগিতা চান বলে দাবি মুন্নির।
এ সময় মামুন আলী মুন্নি তাঁকে প্রশ্ন করেন, কিছুক্ষণ আগেই যাঁকে ছেড়ে দেওয়া হলো,তাঁকে আবার কেন গ্রেপ্তার করতে হবে জবাবে এসআই রায়হান বলেন,ওসি সাহেবের নির্দেশ রয়েছে, তাঁকে গ্রেপ্তার করতেই হবে আমি দুঃখিত এ কাজে তাঁকে সহযোগিতা করার কথাও বলা হয় বলে দাবি করেন মুন্নি।
তবে মামুন আলী মুন্নি জানান,পুনরায় গ্রেপ্তারের ঘটনায় তিনি সহযোগিতা করেননি। তাঁর দাবি,পরবর্তী সময়ে ১৯শে অক্টোবর ২০২৬,রাত আনুমানিক ২ ঘটিকার সময় এসআই রায়হান আজমল আলীর নিজ বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসেন।
সহযোগিতা করেও মামলার আসামি হওয়ার অভিযোগ মুন্নির
মামুন আলী মুন্নির অভিযোগ,তিনি ১৮ই অক্টোবর বিকেল আনুমানিক ৫ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত এসআই রায়হানের সঙ্গে আসামি ধরার কাজে সহযোগিতা করেছেন। অথচ পরবর্তী সময়ে তাঁকেই আজমল আলী ও আব্দুল আজিজ মিঠুর মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর।
মুন্নির ভাষ্য অনুযায়ী,এসআই রায়হান তাঁকে বলেছেন, আজমল আলী ও মিঠুর মামলার সঙ্গে তাঁর নামও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মামুন আলী মুন্নি। তাঁর প্রশ্ন, যিনি কয়েক ঘণ্টা আগেও পুলিশের সঙ্গে আসামি ধরার কাজে সহযোগিতা করেছেন,তিনি কীভাবে পরবর্তী সময়ে পলাতক আসামি হিসেবে বিবেচিত হলেন,
এমনকি তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুন্নি। তাঁর দাবি,পুনরায় গ্রেপ্তারে সহযোগিতা না করায় আমাকে পলাতক আসামী হিসেবে মামলায় জড়ানোর ভয় দেখানো হয়েছে,
আজমল আলীর স্ত্রীর দাবি আমার স্বামীকে কিছু দুষ্কৃত ব্যক্তি টাকার প্রলোভন দেখিয়ে অবৈধ মাদক ব্যবসায় যুক্ত করেছেন স্বীকার করি তবে ভালো হওয়ার সুযোগ ও দেওয়া উচিত আমাকেও প্রতিশ্রুতি দিয়েছিল আর অবৈধ মাদক ব্যবসায় জড়াবেন না এখন আমার স্বামীকে জেলে পাঠানোর কারণে সংসারে অসচ্ছলতা নেমে এসেছে এসআই রায়হানের প্রকৃতির কথা বলি তাহলে আমার স্বামী জেল থেকে তাড়াতাড়ি জামিন পাবে না এ বিষয় নিয়ে আমি আর কথা বলতে পারব না আমিও এখন অ নিরাপত্তায় ভুগছি এবং পাল্টা অভিযোগ,প্রশ্নের মুখে মুন্নির ভূমিকা
আজমল আলীর স্ত্রীর বক্তব্য অনুযায়ী,মামুন আলী মুন্নি যেহেতু আগে থেকেই জানতেন যে ১৯শে অক্টোবর রাত আনুমানিক ২ ঘটিকার সময় পুলিশ আজমল আলীকে পুনরায় গ্রেপ্তার করতে তাঁদের বাড়িতে আসবে,তাহলে বিষয়টি কেন তাঁদের আগে থেকে জানানো হয়নি
তাঁর প্রশ্ন, মামুন আলী মুন্নি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাঁদের কাছ থেকে এক লক্ষ টাকা গ্রহণ করেছিলেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ ও মধ্যস্থতার দায়িত্বও পালন করেছিলেন। তাহলে পুনরায় গ্রেপ্তারের বিষয়টি জানা সত্ত্বেও কেন তাঁদের সতর্ক করা হলো না
এ ঘটনায় মামুন আলী মুন্নির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আজমল আলীর স্ত্রীর।তাঁর অভিযোগ,টাকা গ্রহণ থেকে শুরু করে পুলিশের সঙ্গে যোগাযোগ ও মধ্যস্থতার দায়িত্ব পালন করার পরও পুনরায় গ্রেপ্তারের বিষয়ে তাঁদের অবগত না করায় বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। এ অভিযোগের মধ্য দিয়ে আজমল আলীর স্ত্রীর সন্দেহ ও ক্ষোভের তির মামুন আলী মুন্নির দিকেও ছুড়ে দেওয়া হয়েছে।
স্ত্রী ও মুন্নির বক্তব্য সাংবাদিকদের কাছে সংরক্ষিত
এক লক্ষ টাকা লেনদেনের বিষয়ে আজমল আলীর স্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। একইভাবে মামুন আলী মুন্নিও অর্থ গ্রহণ,টাকা গণনা করে এসআই রায়হানের কাছে বুঝিয়ে দেওয়া এবং পরবর্তী ফোনালাপের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত বক্তব্য দিয়েছেন।
এসব বক্তব্যের ভিত্তিতে অভিযোগের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য,সম্ভাব্য অডিও রেকর্ড,কললিস্ট,মামলার নথি এবং অন্যান্য প্রমাণের নিরপেক্ষ যাচাই প্রয়োজন।
ওসির বক্তব্য। অভিযোগ শুনেছি,প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা
বিষয়টি নিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামের কাছে সাংবাদ কর্মী মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,এ বিষয়ে কয়েকজনের কাছ থেকে তিনিও অভিযোগ শুনেছেন। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এসআই রায়হানের বক্তব্য পাওয়া যায়নি
অভিযোগের বিষয়ে এসআই রায়হানের বক্তব্য জানতে সাংবাদিকদের পক্ষ থেকে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাঁকে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এর আগে একবার সাংবাদিকদের থানায় এসে দেখা করার কথা বলেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে অভিযোগের বিষয়ে তাঁর কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
নিরপেক্ষ তদন্তের দাবি
একই ব্যক্তিকে এক লক্ষ টাকা গ্রহণের পর ছেড়ে দেওয়া এবং কয়েক ঘণ্টা পর আবার গ্রেপ্তারের অভিযোগের বিষয়টি এখন স্থানীয় মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে ১৮ই অক্টোবর রাত ৮ ঘটিকা থেকে ১৯শে অক্টোবর রাত ২ ঘটিকা পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা জরুরি।
নাটোর জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কথিত অর্থ লেনদেন, ফোনালাপ,পুনরায় গ্রেপ্তারের নির্দেশ, মামুন আলী মুন্নির ভূমিকা এবং মামলায় নাম অন্তর্ভুক্ত করার হুমকির অভিযোগ—সবকিছু তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
দৈনিক ক্রাইম ট্রাকার মনে করে,পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করাও সমীচীন নয়। জনস্বার্থে এই ঘটনার অনুসন্ধান অব্যাহত থাকবে। আমাদের
ভিডিও দেখুন ভিডিও দেখতে ক্লিক করুন। ভিডিও দেখুন এখানে ক্লিক করুন