ভিডিও দেখুন।ভিডিও দেখুন।ভিডিও দেখুন।নাটোরের লালপুর থানার অন্তর্গত শ্রীরামগাড়ী (দক্ষিণপাড়া) এলাকায় এক নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত,কুপ্রস্তাব,ভয়ভীতি প্রদর্শন এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে,অভিযোগকারী সুমাইয়া আফরিন বৃষ্টি (২১)। তিনি দাবি করেন,অভিযুক্তরা তার নিকট আত্মীয় এবং তাদের একজন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শনসহ বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়,গত ১৬ মে ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে লালপুর থানাধীন শ্রীরামগাড়ী এলাকায় অভিযোগকারীর শয়নকক্ষের দরজায় ডাকাডাকি করার পর দরজা খুললে একজন অভিযুক্ত জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন বলেও অভিযোগপত্রে দাবি করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশ্বাস দেন।
অভিযোগকারীর দাবি,পরবর্তীতেও তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মানসিক চাপ,ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিষয়টি সমাধানের জন্য অভিযুক্তদের কাছে গেলে সেখানেও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে কয়েকজন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
এদিকে এলাকাবাসী,সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য,নারীর নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস না করে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
সরকারও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স’নীতির কথা জানিয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রী বলেছেন,নারী ও শিশু নির্যাতন এবং মাদক,চাঁদাবাজি,সন্ত্রাস ও ভূমিদখলের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ,ভিডিও দেখতে এখানেই ক্লিক করুন ভিডিও দেখুন।অনেক সময় স্থানীয় মাদবর বা সালিশকারীদের গাফিলতি ও পক্ষপাতের কারণে ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত ন্যায়বিচার পান না। তাদের দাবি, সালিশের নামে বিষয়টি ধামাচাপা না দিয়ে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে এলাকাবাসীর জোর দাবি—অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মাদবর যেন আইনগত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও প্রশাসনের কার্যকর নজরদারি চান তারা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা তুলে ধরা হবে। অভিযোগের সত্যতা নির্ধারণে আইনগত তদন্তই চূড়ান্ত বিষয়।