মাদারীপুরের রাজৈর ১৬ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমী ভবনে নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত, নৃত্য ,আবৃতি ,একক অভিনয়, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় রাজৈর উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই এর পর উত্তীর্ণ প্রতিযোগীরা উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করে।
উপজেলা পর্যায়ে বাছায়ের পর উত্তীর্ণ শিল্পীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে সে মোতাবেক উপজেলা পর্যায়ে বিচারকগণের সামনে শিল্পীরা অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় আমাদের এই গ্রুপের প্রধান বিচারক ও উপস্থাপনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল ঘোষ।
সংগীতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিচারক রতন মজুমদার, বিচারক তুলসী দাস বালা, বিচারক অনিমেষ বিশ্বাস,
নৃত্যশিল্পীদের বিচারক হিসেবে বিচার কার্য পরিচালনা করেন, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক বিচারক স্বপন, কোটালীপাড়া নৃত্য একাডেমী থেকে আগত বিচারক সম্রাট, পাবনা নিত্য একাডেমী থেকে আগত বিচারক সোহাগ।
আরো উপস্থিত ছিলেন, রাজৈর বালিকা বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাধা রানী, উপজেলা শিল্প কলার একাডেমী সদস্য লক্ষী মন্ডল, উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অবিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ , সুধী মন্ডলী।