November 9, 2026, 7:06 pm
Headline :
মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি, কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—৩ লাখ টাকা জরিমানা। লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ,পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর। চ্যানেল ওয়ানের অনুসন্ধানের পর চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাময়িক বরখাস্ত।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট।

নিজস্ব প্রতিবেদক।

দেড় হাজার কোটি টাকার প্রকল্পে বনায়ন,পোস্টিং ও অর্থব্যবস্থাপনা ঘিরে নানা অভিযোগ — ৬৩ কোটি টাকার দুই খাতে অনিয়মের দাবি,অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রায় দেড় হাজার কোটি টাকার সুফল (টেকসই বন ও জীবিকা) প্রকল্প’ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বনায়নের নামে কোটি কোটি টাকা ব্যয়,গুরুত্বপূর্ণ পদে কথিত পোস্টিং-বাণিজ্য,নিয়মিত মাসোহারা’ আদায়ের অভিযোগ এবং প্রকল্পের অর্থ ভাগাভাগি নিয়ে বন কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি চেয়েও বড় অংশ না পাওয়ায় প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রকল্পের আওতায় সমৃদ্ধকরণ বাগান’তৈরির নামে প্রায় ৫০ কোটি টাকা এবং অ-কাঠ বনজ পণ্য বা এনটিএফপি-ভিত্তিক বাগান তৈরির নামে আরও ১৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তার দাবি,দেশের কয়েকটি অঞ্চলে বাগান না করেই শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়েছে। দুই খাত মিলিয়ে অভিযোগের পরিমাণ ৬৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা।
তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা নির্ধারণে সরকারি নথি, মাঠপর্যায়ের বাস্তবতা এবং চলমান অনুসন্ধানের ফলাফল গুরুত্বপূর্ণ।
পিডি বদলের নেপথ্যে আর্থিক সমঝোতার অভিযোগ
বন কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী,সুফল প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক রাকিবুল হাসান মুকুলকে সরিয়ে দেওয়ার পেছনে আর্থিক সমঝোতার বিষয় ছিল বলে অভিযোগ রয়েছে।
তাদের দাবি,প্রকল্পের মোট বাজেট থেকে ১০ শতাংশ অর্থ কমিশন হিসেবে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তী সময়ে ড.গোবিন্দ রায়কে নতুন প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি,তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও আর্থিক সমঝোতা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
লাভজনক পদে,পোস্টিং-বাণিজ্য’
সুফল প্রকল্পে বনায়ন ও বাজেট বরাদ্দ যেখানে বেশি ছিল, সেসব গুরুত্বপূর্ণ পদে বসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের ব্যবস্থা গড়ে উঠেছিল বলে অভিযোগ করেছেন কয়েকজন বন কর্মকর্তা।
তাদের ভাষ্য, বিভাগীয় বন কর্মকর্তা,রেঞ্জ কর্মকর্তা এবং বিভিন্ন চেকস্টেশনে পদায়ন ঘিরে বড় অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।
দুদকের অভিযানসংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনেও বন অধিদপ্তরে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং অবৈধ আর্থিক লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
‘মাসোহারা সিন্ডিকেট’-এর অভিযোগ
প্রধান বন সংরক্ষক মো.আমীর হোসাইন চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন বিভাগীয় বন কর্মকর্তা,রেঞ্জ ও চেকস্টেশন থেকে নিয়মিত মাসোহারা’ নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন বন কর্মকর্তা।
অভিযোগকারীদের দাবি, দেশের প্রায় ৪৫ জন বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে মাসে কয়েক কোটি টাকা,প্রায় ৪২০টি রেঞ্জ থেকে আরও কয়েক কোটি টাকা এবং বিভিন্ন চেকস্টেশন থেকেও নিয়মিত অর্থ নেওয়ার একটি ব্যবস্থা ছিল।
তাদের দাবি, কথিত এই‘মাসোহারা সিন্ডিকেট’এর মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হতো। তবে এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
‘বিশেষ বলয়’ দিয়ে প্রকল্প নিয়ন্ত্রণের অভিযোগ
২০২০ সালের মার্চে মো.আমীর হোসাইন চৌধুরী প্রধান বন সংরক্ষকের দায়িত্ব নেন। কর্মকর্তাদের কয়েকজনের দাবি, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি ‘বিশেষ বলয়’সুফল প্রকল্পের নিয়ন্ত্রণ নেয়।
ওই বলয়ে আরএসএম মনিরুল ইসলাম,বিপুল কৃষ্ণ দাস, মো. আব্দুল আওয়াল সরকার,মিহির কুমার দে,মো. মাইন উদ্দিন, ড. গোবিন্দ রায় ও জাহেদুল কবিরের নাম এসেছে।
অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগের আমলে তৎকালীন বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ রক্ষায় আরএসএম মনিরুল ইসলাম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও অন্য এক বন কর্মকর্তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
দুদকের অনুসন্ধানে সুফল প্রকল্প
সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বন অধিদপ্তরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। এ সময় বিভিন্ন নথি সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
একই বছরের আগস্টে সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হওয়ার খবর প্রকাশিত হয়। ২০২৬ সালের সাম্প্রতিক প্রতিবেদনেও প্রকল্পটির বনায়ন কার্যক্রম নিয়ে দুদকের অনুসন্ধানের কথা এসেছে।
কাগজে দেখানো বনায়নের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতায় প্রায় ৩৫০ হেক্টরের ব্যবধান নিয়েও অনুসন্ধান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্য অধিকার আইনে চাওয়া হয় ১২ ধরনের নথি
এই প্রতিবেদনের অনুসন্ধানের অংশ হিসেবে তথ্য অধিকার আইনের আওতায় প্রধান বন সংরক্ষকের দপ্তরে সুফল প্রকল্পের গুরুত্বপূর্ণ ১২ ধরনের নথি চাওয়া হয়।
এর মধ্যে ছিল মূল ও সংশোধিত ডিপিপি, প্রতিটি ক্রয় প্যাকেজের দরপত্র,দরপত্র মূল্যায়ন প্রতিবেদন,কার্যাদেশ, গাড়ি ও সরঞ্জাম কেনার চুক্তি, সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকানা ও সংশ্লিষ্ট তথ্য,নিরীক্ষা প্রতিবেদন, বনায়নের স্থানভিত্তিক তালিকা,অবস্থান নির্ণায়ক তথ্য, উপগ্রহচিত্র, নার্সারি থেকে চারা উত্তোলন ও বিতরণের রেজিস্ট্রার, বাগানভিত্তিক হিসাব,টিস্যু কালচার ল্যাবের উৎপাদন তথ্য, প্রকল্পের অর্থছাড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদনসংক্রান্ত নথি।
আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট দপ্তর একাধিকবার সময় নেয়। এরপরও চাওয়া তথ্যের বড় অংশ পাওয়া যায়নি।
নথি প্রকাশে বিলম্ব কেন?
প্রকল্পের কাজ নিয়ম মেনে হয়ে থাকলে ব্যয়,ক্রয় ও মাঠপর্যায়ের বাস্তবায়নের নথি প্রকাশে বিলম্ব কেন—এ প্রশ্নই এখন সামনে এসেছে।
একটি গাড়ি কত দামে কেনা হয়েছে,তা থাকার কথা দরপত্র ও কার্যাদেশে। কোনো বাগান বাস্তবে হয়েছে কি না, তার প্রমাণ থাকার কথা অবস্থান নির্ণায়ক তথ্য,মাঠপর্যায়ের ছবি ও উপগ্রহচিত্রে। টিস্যু কালচার ল্যাবের উৎপাদনের তথ্য থাকার কথা রেজিস্ট্রারে। প্রকল্পের অর্থ কোথায় গেছে, তা জানা সম্ভব অর্থছাড়,হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন থেকে।
ফলে তথ্য অধিকার আইনে আবেদন করার পর নির্ধারিত সময়ে তথ্য না দেওয়া এবং গড়িমসি করার অভিযোগ প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে।
বক্তব্য পাওয়া যায়নি
প্রকল্পের অভিযোগের বিষয়ে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তথ্য অধিকার আইনে চাওয়া তথ্যের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি দিচ্ছি, দেব’বলে সময় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সুফল প্রকল্পের পরিচালক ড.গোবিন্দ রায়ের সঙ্গেও অনিয়মের অভিযোগ নিয়ে একাধিকবার কল ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনিও কোনো উত্তর দেননি।
প্রশ্ন রাষ্ট্রীয় অর্থ ও প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে
বন রক্ষার জন্য নেওয়া প্রকল্পে যদি বনায়ন কাগজেই সীমাবদ্ধ থাকে,কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত অবকাঠামো যথাযথভাবে ব্যবহার না হয়,ক্রয়ে অস্বাভাবিক মূল্য ব্যবধান থাকে এবং প্রকল্পের নথি চেয়েও তা পাওয়া না যায়,তাহলে প্রশ্ন শুধু আর্থিক অনিয়মের নয়—রাষ্ট্রীয় প্রকল্প ব্যবস্থাপনা,সরকারি অর্থের ব্যবহার ও জবাবদিহি নিয়েও।
প্রায় দেড় হাজার কোটি টাকার এই জাতীয় প্রকল্পের মূল ও সংশোধিত ডিপিপি, দরপত্র,ঠিকাদারি বিল এবং নিরীক্ষা প্রতিবেদন জনগণের সামনে প্রকাশের দাবি উঠেছে। বনের জন্য বরাদ্দ অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হয়েছে,তার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশের প্রয়োজনীয়তার কথাও বলেছেন সংশ্লিষ্টরা।
দুদকের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, দুদক গত বছর ‘সুফল’সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বন অধিদপ্তরে একটি অভিযান পরিচালনা করে। পরে অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়।
তিনি বলেন,অনুসন্ধানকারী কর্মকর্তা বন অধিদপ্তরে রেকর্ডপত্র তলব করেছেন। বন অধিদপ্তরের তথ্য সংগ্রহের কাজ চলছে।
তদন্ত ও অনুসন্ধান চলমান থাকায় অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page