November 9, 2026, 7:06 pm
Headline :
মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি, কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—৩ লাখ টাকা জরিমানা। লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ,পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর। চ্যানেল ওয়ানের অনুসন্ধানের পর চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাময়িক বরখাস্ত।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর।

নিজস্ব প্রতিবেদন।

রাজধানী ঢাকা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল পালকিতে গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রবিউল ইসলাম। হোটেল কর্তৃপক্ষের ইন্ধনে ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া, পাসওয়ার্ড দিয়ে ফোন খুলতে বাধ্য করা, গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর সহকর্মী মাসুদ রানা।
সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ছয় ঘটিকায় এ ঘটনা ঘটে। হোটেলটির ভেতরে কথিত অনৈতিক কার্যক্রম, মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান এবং অবৈধ মুদ্রা ব্যবসায়ীদের গোপন বৈঠকের কিছু গোপন তথ্য পাওয়ার পর সেগুলোর সত্যতা যাচাই করতে সেখানে যান সাংবাদিক রবিউল ইসলাম ও মাসুদ রানা। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ম্যানেজারের সঙ্গে কথা বলার আগেই প্রশ্ন, পরে উত্তেজনা
সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, হোটেলের ভেতরে প্রবেশ করে ম্যানেজারের ডেস্কের সামনে যান রবিউল ইসলাম। তিনি কোনো প্রশ্ন করার আগেই হোটেলের কয়েকজন কর্মী তাঁর কাছে জানতে চান, কেন তিনি সেখানে এসেছেন এবং ভিডিও করছেন কেন। জবাবে রবিউল ইসলাম বলেন, তিনি তখনো কোনো ভিডিও ধারণ করেননি; তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছেন।
একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় ম্যানেজারের পাশে থাকা আরেক ব্যক্তি সাংবাদিকদের বসে চা খাওয়ার প্রস্তাব দেন। তাঁরা বারবার চলে যেতে চাইলেও হোটেলকর্মীরা মালিকপক্ষের একজন আসছেন, তাঁর সঙ্গে কথা বলে যেতে হবে বলে তাঁদের আটকে রাখার চেষ্টা করেন বলে অভিযোগ।
সাংবাদিক মাসুদ রানার দাবি, হোটেলের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফোন করে অল্প সময়ের মধ্যে সাত থেকে আটজনকে সেখানে ডেকে আনেন। পরে একদল লোক হোটেলের ভেতরে প্রবেশ করে গেট বন্ধ করে দেয়। এরপর রবিউল ইসলামের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। সহকর্মীকে রক্ষা করতে গিয়ে মাসুদ রানাও আঘাতপ্রাপ্ত হন বলে তাঁর বক্তব্য।
ভিডিও ধারণের অভিযোগ তুলে মোবাইল কেড়ে নেওয়া হয়
রবিউল ইসলামের অভিযোগ, তিনি কোনো ভিডিও ধারণ করেননি বলে বারবার জানালেও তাঁর কথা উপেক্ষা করা হয়। একপর্যায়ে তাঁর দুটি মোবাইল ফোন কেড়ে নিয়ে পাসওয়ার্ড দিয়ে খুলতে বলা হয়। পরে দলের একজন ব্যক্তি একটি ভিডিও দেখিয়ে দাবি করেন, সাংবাদিক সেটি ধারণ করেছেন। রবিউল ইসলামের বক্তব্য, ভিডিওটি তিনি ধারণ করেননি; বরং ঘটনাস্থলে থাকা অন্য কেউ সেটি ধারণ করে তাঁকে দায়ী করার চেষ্টা করেছেন।
সাংবাদিকদের অভিযোগ, মোবাইল ফোন দুটি নেওয়ার পর সেগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত মুছে ফেলা হয়। পরে ফোন দুটি ফেরত দেওয়া হলেও ততক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়।
‘ভুয়া সাংবাদিক’ আখ্যা, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ
সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের একজন রবিউল ইসলামকে ভুয়া সাংবাদিক বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে হোটেলের সামনে দেখলে মারধর করে হাড়-মাংস আলাদা করে দেওয়ার হুমকি দেন। তাঁকে চাঁদাবাজির মামলা ও নারী দিয়ে ধর্ষণের মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ সময় রবিউল ইসলাম তাঁর সম্পাদকের সঙ্গে যোগাযোগের কথা বলেন। পরে তাঁর সম্পাদককে ফোন করে জানতে চাওয়া হয়, রবিউল ইসলাম সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে কাজ করেন কি না। সম্পাদক তাঁকে নিজের প্রতিষ্ঠানের সাংবাদিক হিসেবে নিশ্চিত করেন এবং সমস্যার কারণ জানতে চান বলে মাসুদ রানা জানান। তাঁদের দাবি, সম্পাদক পরিচয় নিশ্চিত করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
মাসুদ রানার অভিযোগ, একপর্যায়ে তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলার চেষ্টা করে একটি টাকার বান্ডিল দেখিয়ে ভিডিও ধারণ করা হয়। তবে তাঁরা কোনো চাঁদা দাবি করেননি বলে দাবি করেছেন।
জোরপূর্বক মুচলেকা ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
সাংবাদিকদের অভিযোগ, একপর্যায়ে রবিউল ইসলামের হাতে একটি কাগজ ও কলম ধরিয়ে দিয়ে তাঁকে লিখতে বলা হয় যে তিনি ভুয়া সাংবাদিক এবং সেখানে এসে ভুল করেছেন; ভবিষ্যতে আর এমন করবেন না। কিন্তু রবিউল ইসলাম দৃঢ়তার সহিত জোর গলায় বলে দেন তাদেরকে আমি ভুয়া সাংবাদিক কখনো এটা লিখব না।
এরপর একটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করা হয়। তাঁদের অভিযোগ, হোটেলপক্ষের লোকজন জানায়, কাগজে কী লেখা হবে, তা তারা পরে লিখে নেবে। পরিস্থিতির চাপে পড়ে রবিউল ইসলাম সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য হন বলে মাসুদ রানা দাবি করেন। এমন ঘটনা ঘটে থাকলে তা ব্যক্তিস্বাধীনতা ও সম্মতির গুরুতর প্রশ্ন তৈরি করে। অভিযোগটির নিরপেক্ষ তদন্ত জরুরি।
মাসুদ রানার অভিযোগ, সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার পর হোটেলপক্ষের লোকজন জোরপূর্বক সাংবাদিক রবিউল ইসলামের পকেটে ২০০ টাকা ঢুকিয়ে দিয়ে বলেন, ‘এটা দিয়ে চিকিৎসা করে নিও।’ রবিউল ইসলাম ওই টাকা নিতে না চাইলে তাঁকে আবারও মারধরের হুমকি দেওয়া হয় এবং বলে এ বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ বা কোন ধারণার ঝামেলা করলে কেটে ভাগা দেওয়া হবে অন্যথায় ধরে এনে আয়না ঘরে ঢুকিয়ে দেবো মৃত্যুর আগে আলোর মুখ দেখতে পারবি।
হামলার ঘটনার পর মানিব্যাগ খোয়া যাওয়ার অভিযোগ
সাংবাদিক রবিউল ইসলাম ও তাঁর সহকর্মী মাসুদ রানার ভাষ্য অনুযায়ী, হোটেলের ভেতরে হামলা ও উত্তেজনাকর পরিস্থিতি চলাকালীন সময়ে রবিউল ইসলামের সঙ্গে থাকা একটি মানিব্যাগ খোয়া যায়। ওই মানিব্যাগে নগদ ৭ হাজার টাকা, ভিজিটিং কার্ড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানা গেছে। হোটেলকক্ষ থেকে বের হয়ে বাইরে আসার পর নিজের পকেটে হাত দিয়ে মানিব্যাগটি না পেয়ে বিষয়টি বুঝতে পারেন রবিউল ইসলাম। তবে সে সময় হোটেলের আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এবং পুনরায় হোটেল কর্তৃপক্ষের কাছে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করার মতো নিরাপদ পরিবেশ না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে কাউকে জিজ্ঞাসা করতে পারেননি বলে জানান। মানিব্যাগটি কীভাবে খোয়া গেছে, সেটি কোথায় রয়েছে কিংবা এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
পরে হোটেলকক্ষ থেকে বের হয়ে রাস্তায় আসার পর সাংবাদিক রবিউল ইসলাম মুঠোফোনে তাঁদের ব্যবস্থাপনা সম্পাদককে পুরো ঘটনা বিস্তারিত জানান। বিষয়টি শুনে ব্যবস্থাপনা সম্পাদক দুঃখ প্রকাশ করেন এবং প্রথমে রবিউল ইসলামকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি পরবর্তী সময়ে এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও জানান বলে সংশ্লিষ্ট সাংবাদিকেরা উল্লেখ করেন।
হোটেলে অভিযান হয়নি বলে দাবি
সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, হোটেলটির দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি জোর দিয়ে দাবি করেন, অন্য হোটেলে পুলিশের অভিযান হলেও তাঁদের প্রতিষ্ঠানে কখনো অভিযান চালানো হয়নি এবং কোনদিন অভিযান হবেও না কারণ আমরা সমস্ত প্রশাসনকে বড় বড় নেতাকর্মীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখি এখন পর্যন্ত হোটেল পালকির বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস করেনি তুইতো চুনাপুটি। তবে ওই বক্তব্যের সত্যতা এবং হোটেলটিতে অতীতে কোনো অভিযান হয়েছে কি না, তা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের নথি যাচাই ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না।
হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, মালিকের পরিচয়। এখন পর্যন্ত পাওয়া যায়নি জানার চেষ্টা করছি জানতে পারলে পরবর্তীতে জানানো হবে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে হোটেলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করা জরুরি।
সহকর্মী মাসুদ রানার ভাষ্য অনুযায়ী, রবিউল ইসলাম চোখে গুরুতর আঘাত পেয়েছেন এবং কোমরে আঘাতের কারণে স্বাভাবিক চলাফেরায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁকে নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার পর হাসপাতালে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তবে আঘাতের মাত্রা চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা সম্ভব হবে।
মাসুদ রানা বলেন, সহকর্মীকে মারধর থেকে রক্ষা করার জন্য তিনি বারবার হোটেলপক্ষকে অনুরোধ করেছিলেন, কিন্তু তাঁর কথায় গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। তাঁর দাবি, সাংবাদিকতার পরিচয় নিশ্চিত করার পরও রবিউল ইসলামকে হুমকি ও চাপের মুখে রাখা হয়।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে তথ্য সংগ্রহের অধিকার রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা। সুশীল সমাজের একাধিক ব্যক্তি এবং সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের মতে, এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সাংবাদিকের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
সাংবাদিক রবিউল ইসলাম ও তাঁর সহকর্মী মাসুদ রানা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁরা পরবর্তী সময়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ঘটনার পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেশ-বিদেশের সকল খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page