August 9, 2026, 5:38 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি।

মোহাম্মদ শাহিন,বান্দরবান প্রতিনিধি।

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা (২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডার) মোট ৮ জনকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
উল্লেখ্য, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
কুষ্টিয়া থেকে রিপোর্টার এম এ শাহিন হোসেন: