November 10, 2026, 5:24 pm
Headline :
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চরমে, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে দেশজুড়ে আন্দোলন—১০ নভেম্বর পর্যন্ত কী ঘটেছে। মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি, কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—৩ লাখ টাকা জরিমানা। লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ,পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ।

এমডি হীরা -ব্যুরো চীফ মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলা পৌরসভা ৮ নং ওয়ার্ড মজুমদার কান্দী গ্রামের যুবক সোহাগ মুন্সী (২৩) লিবিয়ায় মানবপাচারকারী চক্রের নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার । এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।
বুধবার রাতে সোহাগের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহত সোহাগ মুন্সী উপজেলার মজুমদার কান্দী গ্রামের আসরাফ আলী মুন্সী ও শাহিনুর বেগমের ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পরিবারের সদস্যরা জানান, উন্নত জীবনের আশায় ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর ২২ লাখ টাকার চুক্তিতে বিদেশে যান সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব নেওয়া হলেও পরে লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে একটি সশস্ত্র চক্রের কাছে জিম্মি করা হয়।
স্বজনদের অভিযোগ, রাজৈর উপজেলার মজুমদার কান্দী গ্রামের মুকুল শেখের স্ত্রী ময়না আক্তার এবং প্রধান মানবপাচারকারী হিসেবে হোসেনপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জুলহাস সরদারের মাধ্যমে সোহাগকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে অমানবিক নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক দফায় প্রায় ৬০ লাখ টাকা আদায় করে মাফিয়া চক্র ।
পরিবার আরও জানায়, পরে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে অতিরিক্ত ২ লাখ টাকা নেওয়া হয়। এমনকি লিবিয়ার বিমানবন্দরে নেওয়ার পরও তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর গত ১৩ জুলাই আরও ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সোহাগের পরিবারের কাছে । দাবিকৃত অর্থ দিতে দেরি হওয়ায় গত ২৯ জুলাই সোহাগকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। বুধবার রাতে অন্যজনের ভয়েস কলের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।
এদিকে, মানবপাচারের অভিযোগে জুলহাস সরদার গ্রেপ্তার হওয়ার পর গত ২২ জুলাই রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের মা শাহিনুর বেগম। পরে সোহাগ নিহত হওয়ার ঘটনায় ২৯ জুলাই তিনি আরও একটি হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে সোহাগের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় পুরো এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে । ছেলেকে হারানোর শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন নিহতের মা শাহিনুর বেগম। এলাকাবাসী এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদেশে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
—
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবকদের লিবিয়ায় পাচার, মাফিয়া চক্রের কাছে বিক্রি এবং মুক্তিপণের নামে বিপুল অঙ্কের টাকা আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি জুলহাস সরদার (৫০) গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১০ (যাত্রাবাড়ী)। পরে আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতেই তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে জুলহাস সরদারসহ ৯ সদস্যের একটি চক্র তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৩ লাখ টাকা নেয়। কিন্তু ইতালি পাঠানোর পরিবর্তে আরমানকে লিবিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। পরে ছেলেকে জীবিত ফেরানোর আশায় আরমানের পরিবার কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়।
এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি র‍্যাব আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত জুলহাস সরদার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
আরো রাজৈর থানায় জুলহাসের নামে ৪টি মামলা রুজু করা হয়েছে।
আরো মামলা হতে পারে।
তবে মামলার প্রধান আসামী গ্রেপ্তার অন্যান্য মামলা প্রক্রিয়াদীন।
জুলহাস সরদারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে রাজৈর থানার সামনে ভিড় করেন আরও অনেক ভুক্তভোগী ও তাদের স্বজনরা। তাদের অভিযোগ, জুলহাস সরদার বিদেশে পাঠানোর নামে অন্তত ২০টি পরিবারের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। অনেক পরিবারের সন্তান এখনও বিদেশে দালাল চক্রের কবলে জিম্মি রয়েছে বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগীরা মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজৈর থানা পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুলহাস সরদারকে আদালতে প্রেরণ করলে আদালতের নির্দেশে তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়। নিহত সোহাগের পরিবার বিকাল ৫ ঘটিকার সময় রাজৈর বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে, এলাকাবাসী দালাল চক্রের ফাঁসি সহ বিচারের দাবি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page