November 9, 2026, 3:30 pm
Headline :
মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি, কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—৩ লাখ টাকা জরিমানা। লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ,পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর। চ্যানেল ওয়ানের অনুসন্ধানের পর চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাময়িক বরখাস্ত।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

স্বরাষ্ট্রমন্ত্রী,এমপি ও এসপির নাম ভাঙিয়ে এসআই নেয়ামতের ছায়া শাসন,যাঁতাকলে পিষ্ট ওসি থেকে কনস্টেবল।

সংবাদ সূত্র> আব্দুল্লাহ আল নোমান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।

আইনশৃঙ্খলার রক্ষক নাকি অপরাধ নিয়ন্ত্রণের আড়ালে কোনো প্রভাবশালী ছায়া নিয়ন্ত্রক। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহকে ঘিরে উঠে আসা একের পর এক বিস্ফোরক তথ্যে এখন থমথমে থানা প্রাঙ্গণ। স্বরাষ্ট্রমন্ত্রী, জেলার পুলিশ সুপার (এসপি) এমনকি স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নাম ভাঙিয়ে পুরো থানা প্রশাসনকে তিনি নিজের মুঠোয় করে রেখেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। সাভার মডেল থানা প্রাঙ্গণে আদালত বসিয়ে বিচার, আসামি গ্রেপ্তার, আসামি চালান, মামলার গতিপথ পরিবর্তন থেকে শুরু করে জামিন পাইয়ে দেওয়ার গোপন চুক্তি সবখানেই ক্ষমতার চরম দাপট দেখিয়েছেন এই কর্মকর্তা।
অনুসন্ধান ও থানা সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী মহল ও স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে থানায় একক আধিপত্য কায়েম করেছেন। তিনি সহকর্মী অন্যান্য এসআই ও জুনিয়র পুলিশ সদস্যদের সর্বক্ষণ তটস্থ রাখেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বিশেষ সক্ষতা তৈরি করে নিজের অপরাধ ঢাকা, মামলার তদবির বাণিজ্য চালানো ও অনৈতিক সুবিধা আদায়ের নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি প্রকাশ্যে আসা একাধিক অডিও রেকর্ডে এসআই নেয়ামতের দাপট ও সহকর্মীদের হুমকি দেওয়ার সরাসরি প্রমাণ মিলেছে। সামান্য হেসে কথা বলা বা তাঁর কথার প্রতিবাদ করার জেরে সহকর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিতে শোনা যায় তাঁকে। একটি অডিও ক্লিপে তিনি অত্যন্ত আগ্রাসী কণ্ঠে এক সহকর্মীকে বলেন,আমি চাইলে ১০ মিনিটে আপনার চাকরিটা চলে যাবে। জাস্ট ১০ মিনিট, আমি আপনাদের গভীরের খবরও জানি। আমার মুখ ছুটাইয়েন না। আমি খুব রিজার্ভ লোক।
নিজেকে ধরাছোঁয়ার বাইরে প্রমাণ করতে এসআই নেয়ামতের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ফাঁস হওয়া একটি অডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আপনি জানেন না যে আমি এটা (শামীম রেজা, মাহাবুব সামির কান্ড) নিয়ে কতখানি, কতদূর আমার সাথে কার কার কথা হইছে। আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হইছে। এডা আপনারা জানেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস ফোন দিছে আমারে, এটা জানে একমাত্র সার্কেল স্যার।
তিনি আরও দাবি করেন,স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সাভার থানার মধ্যে যত যেই কয়ডা মামলা সেই কয়ডা (শামীম রেজাকে)দেওয়ার জন্য। একমাত্র আমার আলফা-৩ (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস) আর আলফা-৭ (অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল) দুইজন মিল্লা এসপি স্যাররে বুঝাইয়া বলছে,স্যার এত মামলা দেওয়া যাবে না।স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার এসপি স্যারকে দিয়ে ঠিক এই কথা পাস করছে।
এসআই নেয়ামতের বিরুদ্ধে মোবাইল হ্যাকিং ও ট্র্যাকিংয়ের ভয় দেখিয়ে জিম্মি থানা পুলিশের সদস্যদের মানসিক চাপে রাখতে মোবাইল ট্র্যাকিং ও সিডিআরের (কল ডিটেইল রেকর্ড) তথ্য অপব্যবহারের অভিযোগ রয়েছে। একটি অডিওতে অন্যান্য এসআইদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “আপনার মোবাইলে কার সাথে কি কথা হইছে আমি সব জানি। আপনার মোবাইল কিন্তু এখন হ্যাকড, ক্লিয়ার বইলা দিলাম।”
চলতি বছরের ২০ জুন মামলা ছাড়া আটকে রেখে সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ক্ষমতার দাপট দেখানোর পাশাপাশি এসআই নেয়ামতের বিরুদ্ধে উঠেছে গুরুতর চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ। কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই এক যুবককে থানায় ৫ ঘন্টা আটকে রেখে ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সাড়ে ৮ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যুবক ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বিচার দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী যুবক বলেন “কোনো মামলা বা আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ ছাড়াই এসআই নেয়ামত স্যার আমাকে হঠাৎ থানায় নিয়ে আসেন। সেখানে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা একটি রুমে আটকে রেখে মানসিক নির্যাতন শুরু করেন। আমাকে পরিষ্কার বলা হয় যদি ২০ লাখ টাকা না দিই তবে এক ধর্ষণের মামলায় আসামি বানিয়ে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। ৫ ঘণ্টা আটক থাকার পর বাধ্য হয়ে নানাভাবে সাড়ে ৮ লাখ টাকা জোগাড় করে তাঁর হাতে তুলে দেওয়ার পর আমাকে ছেড়ে দেয়। আমি একজন সাধারণ মানুষ পুলিশের এমন ভয়ংকর চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের কাছে নিঃস্ব হয়ে গেছি। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই অন্যায়ের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার এক উপ-পরিদর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার ভেতরে একজন এসআই যদি এভাবে মন্ত্রী, এমপি ও এসপি স্যারের নাম ভাঙিয়ে সবাইকে জিম্মি করে রাখে এবং মামলা ছাড়া মানুষ আটকে টাকা আদায় করে, তবে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বলে কিছু থাকে না। আমরা নিজেরাও মানসিক নির্যাতনে অতিষ্ঠ।”
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার আরও এক উপ-পরিদর্শক ক্ষোভ জানিয়ে বলেন, সিনিয়র স্যার রা তার কথা ছাড়া চলে না। তার বুদ্ধিতে সব করে। আমরা আসলে নিরুপায়। মনে হয় ওসি , এসপি সব তিনি। তিনি যা বলবেন তাই হয়। আমাদের কথার বা কাজের কোন দাম নেই। তিনি সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্য বানাতে পারেন। অনেক তদন্ত প্রতিবেদন তিনি টাকার বিনিময়ে পরিবর্তন করে দিয়েছেন। তার বিরুদ্ধে মুখ খুললেই বদলি বা প্রত্যাহারের হুমকি দেন।
এর আগেও অভিযোগ উঠে সাংবাদিক মারধরের মামলায় গ্রেপ্তার হওয়া শামীম রেজাকে রিমান্ডে নির্যাতন না করার শর্তে দুটি আইফোন-১৭ প্রো-ম্যাক্স ঘুষ নেন এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ। গত ১৪ জুন এসআই নেয়ামত উল্লাহ ও এএসআই লিমন বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর বেজমেন্ট-২, দোকান নং-৮২ (লাইক টেলিকম) থেকে মোবাইল দুটি নেন। অনুসন্ধানে এই দোকানে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এসআই নেয়ামত উল্লাহ আসামি শামীম রেজাকে গ্রেপ্তার না করার শর্তে আগে দুই দফায় সাড়ে ৪ লাখ টাকা নেন, গ্রেপ্তারের সময় নগদ ৩ লাখ ৩৮ হাজার টাকা ও পাঁচটি মোবাইলসহ বিভিন্ন সামগ্রী হেফাজতে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস পর শামীম ও তার সাথে গ্রেপ্তার হওয়া দুই ম্যানেজারের ব্যবহৃত মোবাইলগুলো ফেরত দেওয়া হলেও নগদ টাকা, স্বর্ণের আংটি ও অন্যান্য সামগ্রী জব্দ তালিকায় না দেখিয়ে তিনি আত্মসাৎ করেন বলে শামীম রেজার পরিবার দাবি করেছেন।
এসব অনৈতিক লেনদেন ও আসামির পরিবারের সাথে অনাকাঙ্ক্ষিত সখ্যতার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তিনি বহাল তবিয়তে রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ঈশান এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন বলে জানান। এ ঘটনার আরো নতুন নতুন তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এ ঘটনার নেপথ্যে অজানা তথ্য উঠে আসতে পারে দ্বিতীয় পর্বে এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page