মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাইল (বোবারথল)সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১ হাজার ৭শ ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় অপর মাদক কারবারি। পালিয়ে যায়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ানের ৫২ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৩১ আগস্ট ২০২৬ বিকেল পাঁচটার দিকে বড়লেখা উপজেলার গান্ধাইল সীমান্তে (বোবারথল)বিশেষ অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করে।এসময় টহল দল ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করে। তারা হচ্ছে গান্ধাইল গ্রামের মো.আব্দুল কাদির ও ইমরান হোসেন। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ হাজার ৭শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট,আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।