নাটোর লালপুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত)-এর শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ (বিএম সংযোজিত) সভাপতি মোঃ হারুনার রশিদ (পাপ্পু)।
এ সময় লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ওয়ালিউর রহমান কিরণ,প্রধান শিক্ষক তপন কুমার রায় এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত)-এর প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেনসহ উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।![]()