নাটোরের লালপুরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর কারিমা আক্তার মিশু (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ীয়া) গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কারিমা আক্তার মিশু ওই গ্রামের মো,মানিক প্রামাণিকের মেয়ে এবং মো.স্বাধীন আলীর স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়,বিকেল ৪টার দিকে স্বামী স্বাধীন আলীর সঙ্গে মিশুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বাধীন বাড়ি থেকে বেরিয়ে যান। প্রায় ২০ মিনিট পর বাড়িতে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শয়নকক্ষের দরজায় ধাক্কা দেন। পরে জানালা দিয়ে তিনি মিশুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাঁকে নামানো হলে মৃত পাওয়া যায়।
এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে,মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।