November 9, 2026, 4:11 pm
Headline :
মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি, কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—৩ লাখ টাকা জরিমানা। লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ,পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর। চ্যানেল ওয়ানের অনুসন্ধানের পর চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাময়িক বরখাস্ত।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়।

নিজস্ব প্রতিবেদক লালপুর নাটোর।

দ্বিতীয় পর্ব | অনুসন্ধান চলমান
উপশিরোনাম,ঠিকাদারের কাজ অন্যের কাছে বিক্রির অভিযোগ, সাব-কন্ট্রাক্টরের মৃত্যু,নিজস্ব অর্থে কাজ সম্পন্নের দাবি,চেয়ারম্যান বলছেন কাজ অসম্পূর্ণ,সাইড ইঞ্জিনিয়ারের দাবি প্রায় শেষ—দুদক ও পিবিআই তদন্তের দাবি এলাকাবাসীর।
নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ ভবন সংস্কারে প্রায় ১০ লাখ টাকা বরাদ্দের একটি সরকারি প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। প্রকল্পের মূল ঠিকাদার কে ছিলেন,তিনি কীভাবে অন্যের কাছে কাজ বিক্রি করলেন,কার অনুমতিতে কাজ হস্তান্তর হলো,কার নামে বিল হয়েছে এবং কে সরকারি অর্থ উত্তোলন করেছেন—এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি।
একদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন,কাজ সম্পূর্ণ হয়নি। অন্যদিকে সাইড ইঞ্জিনিয়ার পরিচয়দানকারী লালনের দাবি, কাজ প্রায় শেষ। সংশ্লিষ্টদের পরস্পরবিরোধী বক্তব্যে প্রকল্পটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
প্রকল্পের সরকারি নথিতে যা রয়েছে
প্রাপ্ত প্রকল্প ও দরপত্রসংক্রান্ত তথ্য অনুযায়ী,কাজটির নাম ‘Maintenance of Duaria Union Parishad Building’। এটি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রকল্প।
প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য:
প্রকল্পের নাম: Maintenance of Duaria Union Parishad Building
বাস্তবায়নকারী দপ্তর: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
Scheme Code: 16944-24-10404
Road Code: 16944
অর্থবছর: ২০২৩-২০২৪
প্রাক্কলিত ব্যয়: ৯,৯৯,৯৯৯.৮৩ টাকা
SAY: ১০,০০,০০০ টাকা
Tender ID: 992098
Package No: UPM/Nat/LAL/23-24/W-06
দরপত্র পদ্ধতি: LTM
দরপত্র প্রকাশ: ৩০ মে ২০২৪,বৃহস্পতিবার, দুপুর ১২টা ৩০ মিনিট
দরপত্র খোলার তারিখ: ৬ জুন ২০২৪,বৃহস্পতিবার,বিকেল ৪টা।
উল্লেখিত তথ্য দরপত্রের প্রকাশ্য রেকর্ডের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তবে মূল ঠিকাদারের নাম,চূড়ান্ত চুক্তিমূল্য এবং বিল উত্তোলনের তথ্য এখনো সংশ্লিষ্ট নথি দিয়ে নিশ্চিত করা সম্ভব হয়নি।
মূল ঠিকাদার কে,কাজ বিক্রির অনুমতি দিল কে
প্রকল্পটির মূল ঠিকাদারের পরিচয় জানতে এলজিইডির প্রকৌশলী আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা। তিনি নথিপত্র খুঁজে প্রকৃত ঠিকাদারের পরিচয় ও বিস্তারিত তথ্য দেওয়ার কথা জানান। কিন্তু এখন পর্যন্ত সাংবাদিকদের হাতে প্রয়োজনীয় নথিপত্র পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিকদের পক্ষ থেকে মূল ঠিকাদারের নাম,কার্যাদেশ,চুক্তিপত্র, বিল-ভাউচার,কাজের পরিমাপ বই (Measurement Book) এবং অর্থ উত্তোলনের তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু নথিপত্র সরবরাহে বিলম্ব ও গড়িমসির অভিযোগ উঠেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন,মূল ঠিকাদার যদি সত্যিই কাজটি অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে থাকেন,তাহলে কোন সংস্থার অনুমতিতে এবং কোন বিধিমালা অনুসরণ করে কাজটি হস্তান্তর করা হয়েছিল,মূল ঠিকাদারের পরিবর্তে অন্য কেউ কাজ করলে তার লিখিত অনুমোদন ছিল কি না,সেটিও তদন্ত করে দেখা জরুরি।
সাইড ইঞ্জিনিয়ার পরিচয়ে লালনের বক্তব্যে নতুন তথ্য
লালন নামে এক ব্যক্তি নিজেকে সাইড ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে সাংবাদিককে মুঠোফোনে বলেন,মূল ঠিকাদার কাজটি অন্য এক সাব-কন্ট্রাক্টরের কাছে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে ওই সাব-কন্ট্রাক্টর কাজটি কিনে নেওয়ার পর মারা যান এবং তিনি কোনো কাজই করেননি।
লালনের দাবি,পরবর্তী সময়ে মানসম্মান রক্ষার স্বার্থে তাঁরা নিজেদের অর্থ ব্যয় করে কাজটি সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন,মূল ঠিকাদারের নামে কোনো বিল আসেনি। তাহলে প্রায় ১০ লাখ টাকার প্রকল্পে মূল ঠিকাদারের নামে বিল না এলে কার নামে বিল হয়েছে? কে অর্থ উত্তোলন করেছেন নিজেদের অর্থে কাজ সম্পন্ন করার দাবির পক্ষে কী ধরনের হিসাব বা প্রমাণ রয়েছে
এ বিষয়ে এলজিইডির কর্মকর্তা আওলাদ হোসেন ও ইকবাল হোসেনের সঙ্গে কথা বলে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও লালন জানান।
চেয়ারম্যান বলছেন কাজ অসম্পূর্ণ,লালনের দাবি প্রায় শেষ
দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,এখনো পুরো কাজ সম্পন্ন হয়নি। সামান্য কিছু কাজ করে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কোনো কাজের সমাপ্তিসংক্রান্ত প্রত্যয়ন বা ছাড়পত্র দেবেন না।
অন্যদিকে লালন সাংবাদিককে বলেন,কাজ প্রায় শেষ হয়ে গেছে। শুধু চেয়ারম্যান চেয়ার-টেবিল দাবি করেছিলেন। সেগুলো সরবরাহ করে দিলেই চেয়ারম্যানের পক্ষ থেকে কাজের স্বীকৃতি বা সমাপ্তিসংক্রান্ত ছাড়পত্র দেওয়া হবে।
এখানেই নতুন প্রশ্ন দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদের বোর্ড সভায় চেয়ার-টেবিল সরবরাহের কোনো সিদ্ধান্ত ছিল কি না,সভার কার্যবিবরণীতে বিষয়টি উল্লেখ আছে কি না এবং প্রকল্পের চুক্তিতে এমন কোনো শর্ত ছিল কি না,তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ ছাড়া চেয়ারম্যানের প্রত্যয়ন এবং সরকারি কাজের আনুষ্ঠানিক সমাপ্তির সনদের বিষয়টিও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী যাচাই করা জরুরি। কোনো অনৈতিক দাবি বা ব্যক্তিগত সুবিধা চাওয়ার ঘটনা ঘটেছে কি না,সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার।
এলাকাবাসীর অভিযোগ,এক থেকে দেড় লাখ টাকার কাজ!
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ লাখ টাকার প্রকল্পে বাস্তবে এক থেকে দেড় লাখ টাকার মতো কাজ হয়েছে বলে তাঁদের ধারণা। কয়েকটি দরজা সংস্কার ও ছাদের সামান্য কিছু কাজ ছাড়া উল্লেখযোগ্য সংস্কার তাঁদের চোখে পড়েনি বলে দাবি করেন তাঁরা।
এলাকাবাসীর প্রশ্ন,এত বড় অঙ্কের সরকারি বরাদ্দের বিপরীতে বাস্তবে কী পরিমাণ কাজ হয়েছে,প্রকল্পের পুরো অর্থ ব্যয় দেখানো হয়ে থাকলে সেই অর্থ কোন কোন খাতে ব্যয় হয়েছে এবং কারা বিল উত্তোলন করেছেন
এলাকার প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের টাকা যদি এভাবে উন্নয়নের নামে সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মেরে দেন,তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে,আমরা সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
দুদক ও পিবিআই তদন্তের দাবি,লাইসেন্স বাতিলের আহ্বান
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের জোর দাবি, এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। দুর্নীতি বা সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের আয়-ব্যয় ও সম্পদের বৈধ উৎস আইনানুগভাবে যাচাই করা উচিত।
তাঁদের দাবি,দুর্নীতি দমন কমিশন (দুদক) যেন স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে। প্রয়োজনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) অথবা উপযুক্ত তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
মূল ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁর ঠিকাদারি লাইসেন্স বাতিলসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
একইভাবে চেয়ারম্যান কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বক্তব্য,ভূমিদস্যুতা,দুর্নীতি,অনিয়ম,হত্যা,রাহাজানি,নারী নির্যাতন,গুম-খুন এবং মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন দেখতে চান তাঁরা। নাটোরের লালপুরের ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নের জনগণের প্রত্যাশা,সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না।
সংশ্লিষ্ট সবার বক্তব্য সাংবাদিকদের কাছে সংরক্ষিত
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা,চেয়ারম্যান এবং সাইড ইঞ্জিনিয়ার পরিচয়দানকারী লালনসহ সংশ্লিষ্ট সবার বক্তব্য সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে। প্রকল্পের মূল ঠিকাদারের নাম, কার্যাদেশ,চুক্তিমূল্য,বিল-ভাউচার,পরিমাপ বই,অর্থ উত্তোলনের তথ্য এবং কাজের সমাপ্তির সনদ পেতে সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে।
এখন দেখার বিষয়,সংশ্লিষ্ট দপ্তর কবে এসব নথিপত্র সরবরাহ করে এবং প্রকল্পের অর্থ ব্যয় ও কাজের বাস্তব চিত্র সম্পর্কে কী ব্যাখ্যা দেয়।
দৈনিক ক্রাইম ট্র্যাকার মনে করে,জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের হিসাব জনগণের সামনে স্বচ্ছ থাকা উচিত। সরকারি অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পদ নয়,এটি দেশের সাধারণ মানুষের অর্থ। তাই উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দকৃত প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
দৈনিক ক্রাইম ট্র্যাকার আরও মনে করে—
১.সরকারি উন্নয়নকাজে অনিয়ম,দুর্নীতি ও অর্থের অপব্যবহারের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।
২.প্রকল্পের মূল ঠিকাদার,কার্যাদেশ,চুক্তিপত্র,বিল-ভাউচার ও কাজের পরিমাপসংক্রান্ত নথিপত্র জনস্বার্থে স্বচ্ছভাবে যাচাই করা প্রয়োজন।
৩.অনুমোদন ছাড়া সরকারি কাজ অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, হয়ে থাকলে কার অনুমতিতে হয়েছে, তা খতিয়ে দেখা উচিত।
৪.কাজের বাস্তব অগ্রগতি ও বরাদ্দকৃত অর্থের ব্যয়ের মধ্যে অসংগতি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৫.সরকারি প্রকল্পের কাজের স্বীকৃতি বা সমাপ্তির সনদ প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম, অনৈতিক দাবি কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছে কি না,তা তদন্ত করা জরুরি।
৬.দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা,আর্থিক লেনদেন ও সম্পদের বৈধ উৎস আইন অনুযায়ী যাচাই করা উচিত।
৭.অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তি তিনি কর্মকর্তা, জনপ্রতিনিধি কিংবা ঠিকাদার যে-ই হোন,তাঁকে প্রচলিত আইনের আওতায় আনতে হবে।
৮.দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।
৯.সংবাদমাধ্যমের মাধ্যমে উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট অভিযোগকে অবহেলা না করে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
১০.একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা অভিযোগ বা অপপ্রচারের শিকার না হন,সে জন্য সবার বক্তব্য ও প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা কারও বিরুদ্ধে ব্যক্তিগত অবস্থান নিচ্ছি না,আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক,অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
জনস্বার্থে এই অনুসন্ধান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, নথিপত্র ও তদন্তের অগ্রগতি পরবর্তী পর্বে তুলে ধরা হবে।
অনুসন্ধান চলমান…
সবার আগে দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন — দৈনিক ক্রাইম ট্র্যাকার।
অপরাধের বিরুদ্ধে সত্যের সন্ধানে নির্ভীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page