August 8, 2026, 12:35 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর।

জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
সব সময় সরকার দলীয় স্থানীয় নেতাদের আস্থাভাজন হয়ে সরকারি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতির আশ্রয় নিয়ে ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ নিয়ে থাকেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেনের বিরুদ্ধে সাংবাদিক সোহেল রানার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
উপজেলা পরিষদ চত্বরে চলমান রাস্তার কার্পেটিংয়ের সময় গাছের গোড়া না তুলে কার্পেটিং করে ঢেকে দেওয়া হয়।
এভাবে কাজ করার কারণ জানতে সাংবাদিক সোহেল রানা দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেনের কাছে জানতে চান।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নই।
একপর্যায়ে তিনি সাংবাদিকের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন।
জানা গেছে, কালিহাতী উপজেলা প্রকৌশলীর তত্বাবধানে দাপ্তরিক কাজ করার নিয়ম ও সরকারি নির্দেশনা থাকলেও উপ-সহকারী প্রকৌশলী
আক্তার হোসেন তার তোয়াক্কা না করে নিজের মত করে কাজ করে থাকেন। নতুন রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ ভবন নির্মাণে সরকারি বা অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ নিয়ে থাকেন। কোন ঠিকাদার উৎকোচ দিতে অস্বীকার বা রাজি না হলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয় বলে ভূক্তভোগী ঠিকাদারদের অভিযোগ রয়েছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেন মোবাইল ছিনিয়ে নেওয়ার সব অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সাথে সাথেই আক্তার হোসেনকে প্রাথমিকভাবে শাসিয়ে দিয়েছি। ভবিষ্যতে এরকম কাজ করলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।