August 9, 2026, 2:16 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

নীলফামারী ডোমারে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ।

আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৬
নীলফামারীর ডোমারে সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর কর্মী নিয়োগের ভাইভা পরীক্ষায় চরম অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ও মেধাবী পরীক্ষার্থীরা।
ভাইভা চলাকালেই বোর্ডে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার সুপারিশকৃত নামের তালিকা জমা দেওয়ার অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।
ফরম জালিয়াতি: বাছাইয়ে অসম্পূর্ণ ও বাতিল হওয়া আবেদনপত্র পরীক্ষার আগের রাতে এবং ভাইভার ঠিক আগমুহূর্তে নতুন করে পূরণ করে জমা নেওয়ার ঘটনা ঘটেছে।
সিরিয়াল ব্যত্যয় ও প্রহসনের ভাইভা: নির্দিষ্ট রোল/সিরিয়াল না মেনে পছন্দের পরীক্ষার্থীদের আগে সুযোগ দেওয়া হয়েছে। ফলে হতাশ হয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়েই কেন্দ্র ত্যাগ করেন। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা অভিযোগ করেন—মেধার মূল্যায়ন না করে আগে থেকেই সাজানো তালিকায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা সাধারণ চাকরিপ্রার্থীদের সাথে প্রতারণার শামিল।
তবে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পরীক্ষা শতভাগ নিয়ম মেনেই নেওয়া হয়েছে। অপরদিকে, প্রশাসন জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।