August 10, 2026, 5:31 pm
Headline :
শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ​মির্জাগঞ্জে বার্ড-এর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের গ্রাম অরিয়েন্টেশন ও সংগঠন সৃজন। সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ।

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন।

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামে নিহতের পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বাবা মা, চাচা, ছোট বোন, ছোট বোনের স্বামীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান ২০১২ সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামের সোহরাব হোসেনের ছেলে আতিকুর রহমানের সঙ্গে হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামের আব্দুল খালেকের বড় মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়,তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জন্ম হয়।
পরিবারের দাবি, জীবিকার তাগিদে ২০২৪ সালে শাহানাজের স্বামী সিঙ্গাপুরে যাওয়ার পর তিনি তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
এ সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও জানান, গত ২৬ জুলাই ভোরে শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় শাহানাজ আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তাদের দাবি, ওই সময় মরদেহের দুই পা বাঁধা ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা, বোন ও চাচা সংবাদ সম্মেলনে দাবি করেন, শাহানাজ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, তাদের অভিযোগ এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও জা জড়িত থাকতে পারেন।
পরিবারের অভিযোগ এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয়,তারা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।