August 8, 2026, 12:36 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

পরিবেশের হুমকিতে শতবর্ষী পুকুর, জরিমানার পরও বিজয়নগরে চলেছে ভরাট।

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের একটি শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা এবং ভরাট বন্ধের নির্দেশনার পরও প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে পুকুর ভরাটের কাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় শতবর্ষী এই পুকুরটি দীর্ঘদিন ধরে গ্রামবাসীর গোসল, গৃহস্থালির বিভিন্ন কাজে পানি ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং মাছ চাষের জন্য ব্যবহৃত হয়ে আসছে। গত ১৯ জুলাই থেকে পুকুরটি ভরাটের কাজ শুরু হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
অভিযোগের পর বুধন্তি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবায়দুল ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাট না করার নির্দেশ দেন। পরে বিষয়টি বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর ভরাটে ব্যবহৃত কয়েকটি পাইপ ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সেমড়া গ্রামের বাহারাম খাঁ ও সাজু মিয়ার নেতৃত্বে পুনরায় পুকুর ভরাটের কাজ শুরু হয় এবং বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এলাকাবাসীর ভাষ্য, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে অনেকেই সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ডিইও রকিবুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, সময়ক্ষেপণের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই পুকুর ভরাটের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। প্রতিবেদকের একাধিকবার ফোন করেও ডিইও রকিবুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, পরিবেশ রক্ষার বিষয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।
এলাকাবাসীর দাবি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী পুকুরটি সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পুকুর ভরাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756