August 9, 2026, 2:19 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

আদালতে হাজিরার সুযোগে গংগাচড়ায় বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ দুজন আহত।

‎মেহেদী হাসান (হৃদয়) ‎গংগাচড়া রংপুর।


‎রংপুরের গংগাচড়া উপজেলার তালুক হাবু মাঝাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরার সুযোগে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিলন মিয়া সহ ৯জনের নাম উল্লেখ করে গংগাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন মোছা. আনিছা বেগম (৫৫)।
‎এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে আনিছা বেগমের স্বামী ও দুই ছেলে আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
‎অভিযোগে বলা হয়, হামলায় আনিছা বেগমের নাতি মো. মোরছালিন গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। আনিছা বেগমও হামলা ঠেকাতে গিয়ে হাতে গুরুতর আঘাত পান এবং তার আঙুলে সেলাই দিতে হয়। এছাড়া পরিবারের এক নারী সদস্যের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
‎ভুক্তভোগী মোছাঃ আনোয়ার বেগম জানান হামলাকারীরা ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ক্ষয়ক্ষতি সাধন করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়।
‎স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত মোরছালিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।
‎চিকিৎসা শেষে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র থানায় জমা দেওয়ার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে এজাহার দায়ের করা হয় বলে অভিযোগকারী জানিয়েছেন।‎
‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় ।
‎এ বিষয়ে গংগাচড়া মডেল থানার ওসি জানিয়েছে, আবুল কাশেম ও আব্দুর রহিম জমি বিরোধী নিয়ে অনেক মামলা রয়েছে । গত কালের ঘটনায় উভয়পক্ষ এজহার দায়ের করেছেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।