August 9, 2026, 3:14 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি!! পূজা উদযাপন পরিষদের নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি।

মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর,উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদরে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী বাড়িতে গতকাল শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল শ্রী শ্রী কালী মায়ের চরণের স্বর্ণের নুপুর, রুপার নুপুর, বিভিন্ন স্বর্ণালংকার ও নগদ বিশ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কালীবাড়ির পুরোহিত গৌরাঙ্গ আচার্য বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে মন্দিরে ঢুকে দেখি জিনিসপত্র ওলটপালট হয়ে আছে। তারপর উপরের দিকে চেয়ে দেখি মন্দিরের ভেন্টি লেটার ভাঙ্গা। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে চোরের দল মন্দিরের পেছন দিয়ে ছাদে উঠে ভেন্টিলেটর ভেঙ্গে রশি দিয়ে নেমে মন্দির থেকে মায়ের চরণে আড়াই ভরি ওজনের এক জোড়া স্বর্ণের নুপুর, ২ জোড়া রুপার নুপুর ও কয়েকটি স্বর্ণের চাঁদ ও কয়েকটি স্বর্ণের তুলসী পাতা,নগদ বিশ হাজার টাকাসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এই ঘটনায় কালিবাড়ির কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ , হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও নবীনগর থানার কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।