August 9, 2026, 2:17 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

নীলফামারী প্রতিনিধি (মিজান)

নীলফামারীউপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ঘুঘুমারী জেলে পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিষ্টি রানী ওই গ্রামের ননী গোপাল ওরফে পেলকা’র মেয়ে এবং ঘুঘুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নিয়মিত ছাত্রী ছিল।স্থানীয় সূত্র ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘুঘুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং একই এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন ওরফে লিসা’র সাথে মিষ্টি রানীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত কয়েকদিন আগে তারা দুজনে স্থানীয় ঘুঘুমারী দুয়াই-সুয়াই পুকুর পাড়ে দেখা করতে গেলে এলাকার কিছু বখাটে যুবক তাদের অবরুদ্ধ করে। সেখানে বখাটেরা কিশোর ও কিশোরীকে বেধড়ক মারপিট করে আটকে রাখে। পরে স্থানীয় ‘টটে’ নামের এক ব্যক্তি মধ্যস্থতার নামে আলমগীরের বাবার কাছ থেকে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা হাতিয়ে নিয়ে ছেলেকে ছেড়ে দেয়।ঘটনার পরদিন মিষ্টি রানী তার নিজ বাড়িতে পরিবারের কাছে আলমগীরের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে এবং তাকেই বিয়ে করার আকুতি জানায়। এ কথা শোনার পর মেয়ের বাবা-মা ক্ষিপ্ত হয়ে মিষ্টি রানীর ওপর তীব্র মানসিক ও শারীরিক নির্যাতন চালান। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ বিষয়ে স্থানীয়রা বখাটেদের চাঁদাবাজি-মারধর এবং পরিবারের অতি-নিয়ন্ত্রণ ও নির্মম নির্যাতনকেই এই কিশোরীর অকাল মৃত্যুর পেছনে দায়ী করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।নীলফামারীর জলঢাকায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর ও পরিবারের নির্যাতনে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ রাজু সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল তৈরি করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।