August 9, 2026, 2:18 pm
Headline :
সজীব আহমেদ রানাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ক্ষোভ জিডি সংশোধন, আইনি পদক্ষেপের প্রস্তুতি। সাভারের ভাকুর্তায় মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ। বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরখানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ কুমারখালীর বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে তদন্তের দাবি। জেলার জলঢাকা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে বখাটেদের মারধর এবং পরবর্তীতে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মিষ্টি রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন। জননিরাপত্তায় সাভার পৌর কমিউনিটি পুলিশের অনন্য সাফল্য, সুপারভাইজার মাহাতাব উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রশংসনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম।

বড়লেখায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২ আগস্ট ২০২৬ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত, চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাললুদ্দীন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মিয়া মোহাম্মদ মুরাদ, উপজেলা সমবায় কর্মকর্তা রোহেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সহ-সভাপতি নসিব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহমদ, উপজেলা ছাত্রদলের ফয়জুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, উপজেলা এনসিপির সদস্য সচিব মুহিবুর রহমান কামাল, যুগ্ম সদস্য সচিব ছমির রানা, রবিন আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তি, গণতন্ত্র ও আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়ন করা হবে।