দেশ-বিদেশের সকল খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বিস্তারিত জানতে ভিডিতে ও ভিডিও দেখতে।ক্লিক করুন ফেসবুক লিংক লিংকে। ঢাকার সাভারের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত মশাল মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকিরের নেতৃত্বে রাতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে পরবর্তীতে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গ্রেফতার ব্যক্তিদের পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বলে দেখা যায়।
পুলিশের দাবি, নির্জন ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে মিছিল-মিটিং বা অন্য কোনো কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, পুলিশের নিয়মিত টহল ও তৎপরতার কারণে ওই এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।