বালু উত্তোলন এবং ব্যক্তিমালিকানাধীন নিচু জমি, পুকুর ও প্লট বালু দিয়ে ভরাটকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠেছে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাম রাবণ গ্রামের বাসিন্দা মন্টু মেম্বার ও ড্রেজারের মালিক আরিয়ান সোহেলের বিরুদ্ধে।স্থানীয়দের একাংশের অভিযোগ,দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং সেই বালু দিয়ে ব্যক্তিমালিকানাধীন নিচু জমি ও পুকুর ভরাটের কাজ করে আসছেন তারা।এ নিয়ে এলাকাজুড়ে মাঠে-ঘাটে ও চায়ের দোকানে আলোচনা চলছে।
স্থানীয়দের অভিযোগ,জমি ও পুকুর ভরাটের কাজের বিনিময়ে সংশ্লিষ্ট জমির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী,(১)হাসি রাম,পিতা পুটন রাম তিনার জমি ভরাটের বিনিময়ে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। একইভাবে(২)খুশি রাম,পিতা পলান রাম তিনার জমি ভরাটের বিনিময়ে ৩ লাখ টাকা(৩) ভেলু-পিতা: উপিণ্ড—তার জমি ভরাটের বিনিময়ে ১০ লাখ টাকা (৪)শুভঙ্কর, পিতা গজেন্দ্র—তার জমি ভরাটের বিনিময়ে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।শুভঙ্করের কাছ থেকে টাকা নেওয়ার সময় হিসেবে ১৯ তারিখ রাত ৮টার কথাও স্থানীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।এরকম আরো অনেকের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন
স্থানীয়দের ভাষ্য,এসব জমি ও নিচু জায়গা বালু দিয়ে ভরাটের কাজে ড্রেজার ব্যবহার করা হয়। ড্রেজারের মালিক আরিয়ান সোহেলকে স্থানীয়দের কেউ কেউ,বালু খেকো সোহেল’এবং মন্টু মেম্বারকে,বালু খেকো মন্টু’ নামে অভিহিত করেন। তাদের বিরুদ্ধে বালু উত্তোলন ও জমি ভরাটের বৈধ অনুমোদন রয়েছে কি না—এ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
নদী থেকে বালু উত্তোলনে ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের আশঙ্কা চরমে।
এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে নদীর পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী ফসলি জমি,বসতভিটা ও ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। তাদের দাবি, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে নদীর পাড় ভেঙে কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, বিষয়টি নিয়ে তারা মন্টু মেম্বার ও ড্রেজারের মালিক আরিয়ান সোহেলকে একাধিকবার সতর্ক করেছেন এবং বালু উত্তোলন বন্ধের অনুরোধ জানিয়েছেন। তবে তাদের অভিযোগ, স্থানীয়দের এসব কথায় কর্ণপাত না করে রাতের আঁধারেও ড্রেজার চালিয়ে বালু উত্তোলনের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজনের আরও অভিযোগ, রাতের বেলায় ড্রেজার পরিচালনা ও বালু উত্তোলনের বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একাধিক স্থানীয় বাসিন্দার দাবি,নদীর তীর থেকে বালু উত্তোলনের ফলে শুধু পরিবেশের ক্ষতিই হচ্ছে না, কৃষিজমি ও বসতভিটাও ঝুঁকির মধ্যে পড়ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে বালু উত্তোলনের বৈধতা,নদীর তীরবর্তী এলাকার নিরাপত্তা ও ড্রেজারের অনুমোদন দেওয়ার আগে নদীর তীরবর্তী এলাকার নিরাপত্তা, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ, তীরভাঙন, জলজ জীববৈচিত্র্য ও সামগ্রিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসীও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধি গন্
এলাকাবাসীর একাংশের অভিযোগ,স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধির কার্যক্রম স্থগিত থাকলেও মন্টু মেম্বার জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি বালু উত্তোলন ও জমি ভরাটের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন-এ নিয়েও প্রশ্ন উঠেছে এলাকা বাসীর পক্ষ থেকে।আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান সময়েও তিনি প্রভাব খাটিয়ে অনিয়ম করে যাচ্ছেন বলে অভিযোগ তাদের।ফলে তার ক্ষমতার উৎস কোথায়—এ প্রশ্নও তুলেছেন স্থানীয়দের কেউ কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,বিগত সরকারের আমল থেকে যারা অনিয়ম-দুর্নীতি করে আসছেন, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায় দুর্নীতি,ভূমিদস্যুতা,মাদক, চোরাকারবার, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন কঠিন হবে।
স্থানীয় কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির দাবি,অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বিশেষ করে মন্টু মেম্বার ও আরিয়ান সোহেলের আয়-ব্যয়,সম্পদের উৎস, ড্রেজারের বৈধতা, বালু উত্তোলনের অনুমোদন এবং জমি ভরাটের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল কি না—এসব বিষয় সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন তারা।
তাদের আরও দাবি,তদন্তে যদি অবৈধভাবে সম্পদ অর্জন,অনুমোদন ছাড়া বালু উত্তোলন কিংবা অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়,তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তবে মন্টু মেম্বার ও ড্রেজারের মালিক আরিয়ান সোহেলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদকের পক্ষে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এদিকে নদী থেকে বালু উত্তোলনের কারণে ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের আশঙ্কা,রাতের আঁধারে ড্রেজার পরিচালনা এবং প্রতিবাদকারীদের ভয়ভীতি বা প্রাণনাশের হুমকির অভিযোগগুলো খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। এটি প্রতিবেদনের প্রথম পর্ব। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে পরবর্তী পর্বে আরো নতুন নতুন তথ্য উঠে আসতে পারে এ ঘটনার নেপথ্যে কারা জড়িত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি বিস্তারিত থাকছে প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। দেশ-বিদেশের সকল খবর জানতে সবার আগে চোখ রাখুন আমাদের চ্যানেলে।