November 9, 2026, 4:28 pm
Headline :
মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় নোংরা পরিবেশে চানাচুর তৈরি, কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান—৩ লাখ টাকা জরিমানা। লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ,পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর। চ্যানেল ওয়ানের অনুসন্ধানের পর চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাময়িক বরখাস্ত।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

পঞ্চগড়ে করতোয়া নদীর রক্ষা বাঁধ দখল করে প্রভাবশালীদের বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ।

আনিসুর রহমান মানিক পঞ্চগড়।

পঞ্চগড়ে করতোয়া নদীর রক্ষাবাঁধ দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন,সেমিপাঁকাঘর,দোকান সহ নানা স্থাপনা। কেউ আবার বাঁধের ব্লক সড়িয়ে নদীর জমিতে গাছ লাগিয়ে আরসিসি পিলার ও ইট দিয়ে দেয়াল তৈরী করে অভিনব কায়দায় করেছেন দখল। তবে লোক পাঠিয়ে বাড়ি নির্মানের প্লান ও কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়ার আশ^াস পঞ্চগড় পৌরসভার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, দখলের বিষয়ে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা হবে। তবে দ্রুতই নদী দখলমুক্ত করে প্রকৃতির রুপ ফিরে চান স্থানীয়রা।
সরেজমিনে ঘুরে যা দেখা গেল
গত মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজনগড় সিনেমাহল এলাকা থেকে রাজনগড় খালপাড়া এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয়রা সহ অনেকে করতোয়া নদীর রক্ষাবাঁধ দখল করে গড়ে তুলেছেন নানা স্থাপনা। কেউ নির্মাণ করেছেন বহুতল ভবন আবার কেউ দোকানঘর। কেউবা বাঁধের জায়গাতে বাথরুম নির্মাণ করে দখলে নিয়েছেন। আবার কেউ নদীর ধারেই আরসিসি পিলার দিয়ে তৈরী করেছেন ইটের দেয়াল। এভাবেই আস্তে আস্তে নদীর জায়গা নিজেদের দখলে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। তাদের আবার এসব দখলে সহায়তা করছেন বিগত ও বর্তমান সরকারের রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। দীর্ঘদিন ধরে এভাবে নদীর বাঁধের মত গুরুত্বপূর্ণ জায়গা দখল হলেও চুপচাপ পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভা। অনুমোদন নিয়ে নাকি অনুমোদনহীনভাবে গড়ে উঠছে এসব স্থাপনা তা নিয়ে এখন তৈরী হয়েছে ধোঁয়াশা।
নদীর রক্ষাবাঁধ দখলকারীদের একজন প্রবাসী ফিরোজ আহাম্মেদ ২ শতক ১০ পয়েন্ট জমি কিনলেও নদীর জায়গা প্রায় আরো দুই শতকের বেশি দখল করে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া নদীর ব্লক সড়িয়ে তিনি বালি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে নদীর পাড় ঘেষে আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীর তৈরী করে মেহগনি গাছের চারা লাগিয়েছেন। তার দখলের এসব চিত্র ধারণ করতে গেলে তিনি এই প্রতিনিধির ছবি বাড়ির তিনতলা থেকে মুঠোফোনে ধারণ করেন। পরে তার সাক্ষাতকার নিতে গেলে তিনি এই প্রতিনিধি সহ কয়েকজন গণমাধ্যেমকর্মীর সাথে খারাপ আচরণ করেন। এছাড়া নিয়ম মেনে বাড়ি সহ স্থাপনা নির্মাণ করেছেন বলে দাবিও করেন। তবে স্থানীয়দের অভিযোগ বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের মেয়র জাকিয়াকে ম্যানেজ করেই তিনি ভবনের অনুমোদন নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে বিএনপি নেতাকর্মীদের সহায়তা নিচ্ছেন তিনি।
তবে ফিরোজের মত অনেকেই নদীর জমিতে দোকান সহ সেমি পাঁকা বাড়ি নির্মাণ করলেও তাদের দেদারসে অনুমোদন দিচ্ছেন পৌরসভা এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
যা বলছেন দখলকারীরা
তবে রক্ষাবাঁধ দখলের বিষয়টি কেউ অস্বীকার করে বলছেন নিজের জায়গাতে বহুতল ভবন নির্মাণ করছেন। কেউ আবার সব স্বীকার করে বলছেন,অপ্রয়োজনীয় জায়গা থাকায় স্থাপনা নির্মাণ করেছেন তারা। তবে সরকার উচ্ছেদ বা ভেঙ্গে দিলে আপত্তি নেই তাদের।
নদীর জমি দখলকারী ফিরোজ আহাম্মেদ বলেন, আপনারা যা দেখেছেন ভূয়া দেখেছেন। নদীর জায়গা দখল করিনি। সেখানে একটি গাইড ওয়াল দেয়া হয়েছে। যাতে করে পানিতে বাড়ির কোন ক্ষতি করে বা ভেঙ্গে দিতে না পারে। পৌরসভার সবাই এসেছে সবাই দেখে গেছে। আমি যে জায়গাটুকু বাড়তি করেছি সরকারের যখন প্রয়োজন হবে তখন ভেঙ্গে দিবে।
শহীদুল ইসলাম নামে আরেকজন বলেন,যে জায়গাতে বাড়ি করে আছি সেখানে আসলে জায়গা হচ্ছে না। একারণে ভাবলাম ওদিকে তো জায়গা ফাকা আছে। তাই একটু জায়গাতে বাথরুমের কাজ করেছি। তবে সরকার যদি নিয়ে নেয় তাহলে তো আমাদের করার কিছু নেই।
যা বলছেন।
স্থানীয় বাসিন্দা বলছেন,দীর্ঘদিন ধরে করতোয়া নদীর রক্ষাবাঁধ দখল করে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। একাধিকবার বলার পরেও পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভা কোন ব্যবস্থা নেয় নি। সরকারি স্থাপনা বা জায়গা অবৈধ দখলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তবে দ্রুতই নদী দখলমুক্ত করে প্রকৃতির রুপ ফিরে চান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম ইরান বলেন,পঞ্চগড় পৌরসভার রাজনগড় সিনেমা হল থেকে খালপাড়া পর্যন্ত মানুষজন নদীর জমি দখল করে নানা স্থাপনা নির্মাণ করছে। পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাই নি। নিশ্চয়ই তারা এসবে জড়িত আছে নাহলে তারা কেন চুপ আছে।
স্থানীয় গৃহিনী মুন্না আক্তার বলেন,নদীর ধারে বসে আমরা একটু বাতাস খাইতাম আগে। কিন্তু এখন নদীর জায়গা দখল করে নদীর ব্লক সড়িয়ে মানুষজন বাড়ি নির্মাণ করছে। যদি এসব জায়গা দখলমুক্ত করা না যায় তাহলে আমাদের পরিবেশের জন্য ক্ষতি হতে পারে।
যা বলছেন পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা
পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব সাহা বলেন, যদি কেউ নদীর জায়গাতে বহুতল ভবন নির্মাণ করে তাহলে লোক পাঠিয়ে সরেজমিনে পরিদর্শন করা হবে। এছাড়া প্লান পাসের কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়ার আশ^াসও দেন পঞ্চগড় পৌরসভার এই কর্মকর্তার।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন বলেন,নদী দখলের একটি তালিকা করা হচ্ছে। তবে যদি কেউ নদীর জায়গা দখল করে থাকে তাহলে উদ্ধারে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page