November 11, 2026, 5:18 pm
Headline :
মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু। এক নজরে ঘুরে দেখা ঢাকা সিটির সকল খবর: গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সূত্রপাত থেকে বর্তমান পরিস্থিতি, এক শ্রমিকের মৃত্যু, আহত বহু মানুষ, বন্ধ শত শত কারখানা। পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চরমে, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে দেশজুড়ে আন্দোলন—১০ নভেম্বর পর্যন্ত কী ঘটেছে। মিরপুরে শ্রীময়ী রীতা রানীকে নির্যাতনের অভিযোগ, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের দাবি; ডিএমপির অনুসন্ধানে মিলল না অভিযোগের তথ্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য, নীরব প্রশাসন। রাজু-পরীমণি বিতর্কে প্রশ্নের মুখে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা: অভিযোগের সত্যতা যাচাই ও সাংবাদিকের মর্যাদা রক্ষার দাবি। গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: সাভারে ওসির গাড়িতে আগুন, আহত পুলিশ কর্মকর্তা, গাজীপুর-নারায়ণগঞ্জেও সংঘর্ষ; ১০০টির বেশি কারখানায় ছুটি। লালপুরে দুয়ারিয়া ইউপি ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ নিয়ে রহস্য,মূল ঠিকাদার কে, বিল তুলল কে, বাকি টাকা কোথায়। এক লক্ষ টাকার বিনিময়ে রাত ৮ ঘটিকায় আজমলকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ ঘণ্টা পর আবার গ্রেপ্তার,লালপুর থানার এসআই রায়হানকে ঘিরে এলাকা জুড়ে তোলপাড়, চায়ের দোকানে ও আলোচনার ঝড়। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর-আশুলিয়া, সংঘর্ষ-অগ্নিসংযোগে অস্থির শিল্পাঞ্চল;৫২৯ কারখানায় ছুটি। গরিব-দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক শেখ রবিউল ইসলাম, আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী। সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মেডিকেল প্রতিবেদন ঘিরে নতুন আলোচনা—এখনো অধরা অভিযুক্ত। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও জিয়ার আদর্শ ছাড়ব না”—সিংগাইরে চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে ঘিরে রাজনৈতিক আলোচনা, ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। মিরপুর শাহ আলী মাজার এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ, সাংবাদিকদের ঘিরে উত্তেজনা—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। জনগণের আস্থার প্রতীক ও পরীক্ষিত নেত্রী মোসাঃ রোজিনা দেওয়ান: বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে উন্নয়নের জোয়ার আনতে চান। সন্দেহভাজন কিশোর গ্যাং সদস্যদের ধরতে কুমিল্লায় অভিযান, আটক ৩৬৩। জনসেবা ও উন্নয়ন বাস্তবায়নে ৭নং বিরুলিয়ায় জনপ্রিয়তার শীর্ষে হাজী মোঃ মনিরুল হক: জনগণের ভালোবাসায় হতে চান চেয়ারম্যান 🚨 হারিয়ে গেছেন ৬৫ বছর বয়সী আব্দুল খালেক! প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা বাড়ি:এলেঙ্গা,কালিহাতী, টাঙ্গাইল। ​বাবার ৪র্থ শাহাদাত বার্ষিকীতে স্মৃতির পাতায় হাফেজ আইয়ুব আলী: “বাবা নেই, তাই রোদটা আজ অনেক বেশি লাগে” রাজধানী ঢাকা আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা,উদ্বোধন ২৮ অক্টোবর২০২৬। ​সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ​। আব্দুল্লাহপুরে হোটেল পালকি ইন্টারন্যাশনাল আবাসিক কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর। আকাশে-বাতাসে শারদীয় আনন্দ, বড়গাছা বাজারে আনন্দ র‍্যালি ও বস্ত্র বিতরণ কর্মসূচি। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ, দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম। সাভারে গ্যারেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভাড়া কমানোসহ ৩ দফা দাবি। বাবু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি রুহুল কুদ্দুস দুলু মোঃ শিহাব উদ্দিন টোকন। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে আলোচনায় চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নাটোর লালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রকৌশলী আওলাদ হোসেন, চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগে,পাড়া মহল্লায় ও চা,দোকানে আলোচনার ঝড়। পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি,হত্যার হুমকি; গ্রেপ্তার ১। প্রতিবাদী কণ্ঠে স্ত্রী, স্বামীকে হেনস্তার অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার। লালপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে ঢাকা জেলা প্রশাসক—ভূমি অফিসে গিয়ে জানলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। সুফল প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, সামনে এলো ‘মাসোহারা সিন্ডিকেট। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ। তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ। স্টক রেজিস্টারে গরমিল: লালপুরে বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নাটোরে গৃহবধূকে উত্ত্যক্ত,কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ: ঈশা হক নামের এক যুবকের বিরুদ্ধে,দ্রুত আইনি ব্যবস্থা চায় এলাকাবাসী। পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। রাজাশনে পরিত্যক্ত কক্ষে অস্ত্রের সন্ধান, পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ তিনজন গ্রেপ্তার। মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী! পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিনার রহমানের বিরুদ্ধে।। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ। লালপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত ও নিত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি একক অভিনয় অনুষ্ঠিত হয়েছে। বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ। জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ। অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুই প্রাপ্তবয়স্ক কারাগারে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের iphone মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।
Notice :
দৈনিক ক্রাইম ট্র্যাকার-এ সারা দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। নিয়োগের পদসমূহ: বিভাগীয় প্রতিনিধি জেলা প্রতিনিধি উপজেলা/থানা প্রতিনিধি যোগ্যতা: সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী হতে হবে। সাংবাদিকতা পেশায় কাজ করার মানসিকতা থাকতে হবে। স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও সংগ্রহে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে। সততা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুবিধাসমূহ: পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান। মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন করতে যোগাযোগ করুন:দৈনিক ক্রাইম ট্র্যাকারব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: এমডি রবিউল ইসলাম আজই আবেদন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অগ্রযাত্রায় যুক্ত হোন।

এক নজরে ঘুরে দেখা ঢাকা সিটির সকল খবর: গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সূত্রপাত থেকে বর্তমান পরিস্থিতি, এক শ্রমিকের মৃত্যু, আহত বহু মানুষ, বন্ধ শত শত কারখানা।

১১ নভেম্বর ২০২৬, বিশেষ প্রতিবেদন | দৈনিক ক্রাইম ট্র্যাকার

ভিডিও দেখতে ক্লিক করুন।মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন,সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন,আশুলিয়া-নবীনগর-হেমায়েতপুরে সংঘর্ষ,গাজীপুর ও নারায়ণগঞ্জেও উত্তেজনা;সরকারের নতুন মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রমিকরা।

রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শুরু হওয়া আন্দোলন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলন পর্যায়ক্রমে সাভার,আশুলিয়া, হেমায়েতপুর,নবীনগর-আশুলিয়া শিল্পাঞ্চল,গাজীপুর, মিরপুর,নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
আন্দোলনকে কেন্দ্র করে কোথাও শ্রমিকদের সড়ক অবরোধ,কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ,কারখানায় ভাঙচুর,যানবাহনে অগ্নিসংযোগ এবং কারখানা বন্ধের ঘটনা ঘটেছে। একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, অন্যদিকে শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ—সব মিলিয়ে দেশের তৈরি পোশাকশিল্পে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।
বিশেষ করে সাভার মডেল থানার ওসির ব্যবহৃত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা,গাজীপুরে শ্রমিক তৌফিকের মৃত্যু এবং সর্বশেষ ১০ ও ১১ নভেম্বর আশুলিয়ায় নতুন করে বিক্ষোভ পরিস্থিতিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

আন্দোলনের সূত্রপাত: কেন রাস্তায় নামলেন শ্রমিকরা?
শ্রমিকদের আন্দোলনের মূল কারণ শুধু মজুরি বৃদ্ধির দাবি নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি,বাড়িভাড়া,চিকিৎসা ব্যয়,যাতায়াত খরচ, চাকরিচ্যুতি,শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা এবং কর্মস্থলে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ।
বর্তমানে পোশাকশিল্পে প্রচলিত ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের দাবি,বর্তমান বাজারদরে এই অর্থ দিয়ে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। এ কারণে তাঁরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন।
এ ছাড়া তাঁদের দাবির মধ্যে রয়েছে:
অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল।
শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা বন্ধ।
আটক শ্রমিকদের মুক্তি এবং মামলা-হয়রানি বন্ধ।
শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
শ্রমিকদের জন্য রেশনিং ও অন্যান্য কল্যাণমূলক সুবিধা চালু করা।
শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য অনুযায়ী,নতুন মজুরি কাঠামো নির্ধারণে দীর্ঘসূত্রতা এবং শ্রমিকদের সঙ্গে যথাযথ আলোচনা না হওয়াও অসন্তোষ বাড়িয়েছে।

৩১ অক্টোবর:আশুলিয়ার নিশচিন্তপুর থেকে আন্দোলনের বিস্তার
৩১ অক্টোবর শনিবার সকালে সাভারের আশুলিয়ার নিশচিন্তপুর এলাকায় নিউ এজ অ্যাপারেলস ও নিউ এজ গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন দৃশ্যমানভাবে শুরু হয়।
পরবর্তী সময়ে আল-মুসলিম,কন্টিনেন্টাল, এআর জিন্স,নাঈম সোয়েটার,এফএনএফ গার্মেন্টস ও ট্রাউজার লাইনের শ্রমিকদের মধ্যেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দুপুরের দিকে নিশচিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকদের পক্ষ থেকেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন শিল্প পুলিশের সদস্য আহত হন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।
পরিস্থিতির কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এবং আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমকে বক্তব্য দেন।

১ নভেম্বর: হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ,১৭৭ কারখানায় ছুটি
আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর সাভারের হেমায়েতপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বেলা আনুমানিক ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মানিকগঞ্জ থেকে গাবতলীগামী যাত্রীরাও যানজটে আটকে পড়েন।
এ সময় হেমায়েতপুরে একেএইচ গ্রুপের কারখানার প্রধান ফটকের নিরাপত্তা বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও কারখানার নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম সংবাদমাধ্যমকে জানান, শ্রমিকরা বেলা ৩টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তিনি নিরাপত্তা বক্সে আগুন দেওয়ার ঘটনাটিও নিশ্চিত করেন।
অন্যদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান,বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ায় মোট ১৭৭টি কারখানায় বিভিন্ন সময়ে ছুটি ঘোষণা করা হয়।
একই দিনে গাজীপুর,মিরপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলেও আন্দোলনের প্রভাব পড়ে। মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী এলাকায় বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হয় এবং মেট্রোরেলের কয়েকটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার খবর পাওয়া যায়।
২ নভেম্বর:সাভার-আশুলিয়ায় ২৬৪,গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
২ নভেম্বর সোমবার আন্দোলনের ব্যাপকতা আরও বৃদ্ধি পায়।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ,ভাঙচুর এবং নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী,সাভার ও আশুলিয়া এলাকায় ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরে দেড় শতাধিক কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে ওই দিন প্রায় ৪০০টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ বা বিঘ্নিত হয়।
শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুজনকে আটক করা হয়েছে।
এদিন পিকার্ড বাংলাদেশ,আর্টিস্টিক ডিজাইন, জ্যানরান সোয়েটার,ফেরারি গার্মেন্টস,ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল,আল ইসলাম টেক্সটাইল ও জিকিউ ইন্ডাস্ট্রিজসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের খবর প্রকাশিত হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম আটক ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমকে তথ্য দেন। আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়াও পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেন।
এদিন আশুলিয়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের তথ্য পাওয়া যায়। সাভার মডেল থানায়ও মামলা প্রক্রিয়াধীন থাকার কথা জানানো হয়।

৩ নভেম্বর: আশুলিয়ায় সংঘর্ষ,আটক ১৩
৩ নভেম্বর মঙ্গলবার আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
নিশ্চিন্তপুর এলাকায় সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে শ্রমিকদের অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে।
সাভার ও আশুলিয়ার আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দুটি মামলার ঘটনায় ১৩ জনকে আটক করার খবর প্রকাশিত হয়। এর মধ্যে সাভার মডেল থানা পুলিশ নয়জন এবং আশুলিয়া থানা পুলিশ চারজনকে আটক করে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম তেঁতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রক্রিয়ার কথা জানান। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলামও আটকের তথ্য নিশ্চিত করেন।

৪ নভেম্বর: সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন,অন্তত ৫০ জন আহত
আন্দোলনের সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ ঘটনাগুলোর একটি ঘটে ৪ নভেম্বর বুধবার সাভারের হেমায়েতপুর ও উলাইলে।
সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে সকাল আনুমানিক ৯টার দিকে উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের কারখানার সামনেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সংঘর্ষের একপর্যায়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের ব্যবহৃত গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওসি সাইফুল আলমসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর প্রকাশিত হয়। আহতদের মধ্যে পুলিশ সদস্য, শ্রমিক, সাংবাদিক ও সাধারণ পথচারী ছিলেন।
এ ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
একই দিনে গাজীপুরের আন্দোলনেও ঘটে মর্মান্তিক ঘটনা। আন্দোলনের সময় সহিংসতা ও ভাঙচুরের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন পোশাকশ্রমিক তৌফিক শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর তাঁর মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তৌফিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। তবে তাঁর ওপর হামলার বিষয়ে পুলিশ ও পরিবারের বক্তব্যে ঘটনার ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

৫ নভেম্বর: আশুলিয়ায় ফের সংঘর্ষ,বিজিবি মোতায়েন
৫ নভেম্বর বৃহস্পতিবার আশুলিয়ার জামগড়া এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় শিল্প পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
সাভার ও আশুলিয়ার অন্তত ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় বলে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর প্রকাশিত হয়। পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশও দায়িত্ব পালন করে।
ঢাকা-আরিচা মহাসড়ক,বাইপাইল,জামগড়া ও আশপাশের শিল্পাঞ্চলে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়।

৬ ও ৭ নভেম্বর: আন্দোলনে সাময়িক বিরতি, স্বাভাবিকতায় ফেরার চেষ্টা
টানা কয়েক দিনের সংঘর্ষ ও অস্থিরতার পর ৬ নভেম্বর থেকে শিল্পাঞ্চলে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে।
কারখানা কর্তৃপক্ষ উৎপাদন কার্যক্রম চালু রাখার চেষ্টা করে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন শিল্পাঞ্চলে অবস্থান জোরদার করে।
শ্রমিক প্রতিনিধি ববুল আক্তার আন্দোলনকারীদের সহিংসতা পরিহার করে কাজে ফেরার আহ্বান জানান। তাঁর বক্তব্য ছিল,শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত।

৭ নভেম্বর সরকারি ছুটি ও সাময়িক বিরতির কারণে অনেক এলাকায় আন্দোলনের তীব্রতা কম থাকলেও শ্রমিকদের মূল দাবি অমীমাংসিত থেকে যায়।
৮ নভেম্বর: অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু, কিছু কারখানায় ছুটি

৮ নভেম্বর রোববার সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম আবার শুরু হয়।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সেদিন ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কয়েকটি কারখানায় ছুটির ঘোষণা আসার পর শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ আলোচনার মাধ্যমে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান,অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন।
এতে মনে করা হয়েছিল, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু শ্রমিকদের মূল দাবিগুলোর সমাধান না হওয়ায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়না।

১০ নভেম্বর: আবারও জামগড়া-নিশ্চিন্তপুরে সংঘর্ষ, ২০ জন আহতের খবর
১০ নভেম্বর মঙ্গলবার কয়েক দিনের বিরতির পর আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ শুরু হয়।
সকাল ৮টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন। কিন্তু সকাল আনুমানিক ১০টার দিকে জামগড়া ও নিশচিন্তপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক কর্মবিরতি শুরু করেন।
নিশ্চিন্তপুরের নিউ এজ গার্মেন্টসের প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি একপর্যায়ে জামগড়া এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কিছু প্রতিবেদনে রাবার বুলেট ব্যবহারের কথাও বলা হয়েছে।
আলমগীর হোসেন ও রাফিয়া বেগম নামে দুই শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে রাফিয়ার মাথায় আঘাত লাগে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যম জানিয়েছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান,শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে পরে সড়কে বেরিয়ে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয়।
তবে ১০ নভেম্বর রাতের দিকে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) প্রকাশিত প্রতিবেদনে মোট ২০ জন আহত হওয়ার কথা বলা হয়,তাঁদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য। একই প্রতিবেদনে ৫০টির বেশি কারখানা বন্ধের তথ্য দেওয়া হয়। অন্যদিকে বিডিনিউজ২৪-এর প্রতিবেদনে শতাধিক কারখানা বন্ধের কথা উল্লেখ করা হয়েছে। ফলে কারখানা বন্ধ ও আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব এক নয়।

১১ নভেম্বর: আবারও আশুলিয়ায় উত্তেজনা, ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১১ নভেম্বর বুধবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে জামগড়া এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে শ্রমিকদের অবস্থান এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
নিশ্চিন্তপুর,নরসিংহপুর,জিরাবো ও জামগড়া এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হলেও অধিকাংশ কারখানা চালু ছিল বলে তিনি জানান।
অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতা খায়রুল মামুন মিন্টু দাবি করেন, জিরাবো থেকে জামগড়া পর্যন্ত অধিকাংশ কারখানা বন্ধ ছিল। তিনি বলেন, শুধু মামলা,আটক কিংবা বলপ্রয়োগ করে শ্রমিক অসন্তোষ দূর করা সম্ভব নয়; প্রয়োজন কার্যকর আলোচনা।
এদিন নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর প্রকাশিত হয়েছে।
ঢাকা ট্রিবিউনের ১১ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটের প্রতিবেদনে বলা হয়,হেমায়েতপুরে সকাল ১০টার পর শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা দেখা দেয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় উৎপাদন চলছিল বলেও শিল্প পুলিশের একটি সূত্র জানায়।
অন্যদিকে ১১ নভেম্বর প্রকাশিত দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে ১০ নভেম্বরের আশুলিয়া সংঘর্ষে আহত দুই শ্রমিক এবং গাজীপুরের ১১টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য প্রকাশ করা হয়েছে।
সরকারি উদ্যোগ: নতুন মজুরি বোর্ড গঠন, ছয় সদস্যের কমিটি
শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি কাঠামো নির্ধারণে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে।
১ নভেম্বর ২০২৬ তারিখে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে।
বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ববুল আক্তার এবং মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিনের নাম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকে মজুরি বৃদ্ধির নির্দিষ্ট অঙ্ক চূড়ান্ত করা হয়নি।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর ২০২৬ থেকে সংশোধিত মজুরি কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম বেতন জানুয়ারি ২০২৭-এ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ ৩০ হাজার টাকা মজুরির দাবি এখনো চূড়ান্তভাবে গৃহীত হয়নি। মালিক ও শ্রমিকপক্ষের মতামত এবং বোর্ডের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষা রয়েছে।
শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষের অবস্থান
শ্রমিক প্রতিনিধি ববুল আক্তার শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মজুরি বৃদ্ধির বিষয়টি বোর্ডের আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি সহিংসতা ও কারখানা ভাঙচুর থেকে বিরত থাকার অনুরোধ জানান।
অন্যদিকে মালিকপক্ষের বক্তব্য, পোশাকশিল্পে উৎপাদন খরচ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, রপ্তানি আদেশ ও ব্যবসায়িক সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে।
বিজিএমইএর পক্ষ থেকেও কারখানার উৎপাদন সচল রাখা এবং শ্রমিকদের বেতন পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা এবং একই সঙ্গে শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা।
কোন এলাকায় কী ঘটেছে এক নজরে
সাভার ও হেমায়েতপুর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ,একেএইচ গ্রুপের নিরাপত্তা বক্সে অগ্নিসংযোগ, স্ট্যান্ডার্ড গ্রুপ ও আল-মুসলিম কারখানার সামনে সংঘর্ষ এবং সাভার মডেল থানার ওসির গাড়িতে অগ্নিসংযোগ।
আশুলিয়া ও নবীনগর-সংলগ্ন শিল্পাঞ্চল: নিশচিন্তপুর, জামগড়া,জিরাবো,নরসিংহপুর, কাঠগড়া ও বাইপাইল এলাকায় কর্মবিরতি, সড়ক অবরোধ,পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং কারখানা বন্ধ।

গাজীপুর ও কোনাবাড়ী: শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর,অগ্নিসংযোগ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং শ্রমিক তৌফিক শেখের মৃত্যু।
চন্দ্রা ও কালিয়াকৈর।পল্লীবিদ্যুৎ,চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ এবং কারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
মিরপুর: মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী এলাকায় বিক্ষোভ, যানবাহনে অগ্নিসংযোগ ও যান চলাচলে বিঘ্নের ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে মেট্রোরেলের কয়েকটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।
নারায়ণগঞ্জ: ফতুল্লা, শিবু মার্কেট ও শিমরাইল এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
কতজন নিহত, কতজন আহত, কত কারখানা বন্ধ?
প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলো যাচাই করে নিশ্চিতভাবে বলা যায়, আন্দোলন চলাকালে গাজীপুরে আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১১ নভেম্বর পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পর্কিত আর কোনো মৃত্যুর নির্ভরযোগ্য নিশ্চিত প্রতিবেদন পাওয়া যায়নি।
আহতের ক্ষেত্রে বিভিন্ন দিনের সংঘর্ষে শ্রমিক, পুলিশ সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষ আহত হয়েছেন। ৪ নভেম্বর সাভারে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর প্রকাশিত হয়। ১০ নভেম্বর ইউএনবির প্রতিবেদনে ২০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। ১১ নভেম্বর সকালে নতুন সংঘর্ষের খবর প্রকাশিত হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হতাহতের তথ্য নিশ্চিত হয়নি।

কারখানা বন্ধের ক্ষেত্রেও বিভিন্ন দিনের হিসাব আলাদা। ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ১৭৭টি, ২ নভেম্বর সাভার-আশুলিয়ায় ২৬৪টি এবং গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণার তথ্য পাওয়া যায়। ১০ নভেম্বর আবারও ৫০টির বেশি থেকে শতাধিক কারখানা বন্ধের বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এসব সংখ্যা আলাদা দিনের এবং একই কারখানা একাধিক দিনে বন্ধ থাকতে পারে। তাই এগুলো যোগ করে মোট বন্ধ কারখানার সংখ্যা নির্ধারণ করা যাবে না।
দৈনিক ক্রাইম ট্র্যাকারের পর্যবেক্ষণ ও সম্পাদকীয় মন্তব্য
দৈনিক ক্রাইম ট্র্যাকার মনে করে,একজন শ্রমিকের ঘাম ও শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতি এগিয়ে যায়। সেই শ্রমিকের ন্যায্য মজুরি,নিরাপত্তা, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং সম্মানজনক জীবনযাপনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র,মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
একই সঙ্গে আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ,যানবাহন পোড়ানো কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার শ্রমিকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে শুধু মামলা,গ্রেপ্তার বা বলপ্রয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।
সাভার মডেল থানার ওসির গাড়িতে অগ্নিসংযোগ, কারখানায় হামলা এবং শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর মতো ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। কারা সহিংসতায় জড়িত,কারা উসকানি দিয়েছে এবং কোথাও শ্রমিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না—প্রতিটি বিষয় প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে হবে।
আমাদের প্রত্যাশা,সরকার,শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষ দ্রুত কার্যকর আলোচনায় বসে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো ঘোষণা করবে। শ্রমিকরা ন্যায্য মজুরি পাবেন,কারখানার উৎপাদন সচল থাকবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না—এমন একটি সমাধানই এখন সময়ের দাবি।
দৈনিক ক্রাইম ট্র্যাকার সত্য,সাহস ও প্রতিবাদের পক্ষে থেকে শ্রমিক,মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
প্রতিবেদন: বিশেষ সংবাদ বিভাগ
দৈনিক ক্রাইম ট্র্যাকার
অপরাধের বিরুদ্ধে সত্যের সন্ধানে নির্ভীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page